বেসিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়া বন্ধের দাবি

রাজশাহী ব্যুরো

সিটি ব্যাংকের সঙ্গে রাষ্ট্রমালিকাধীন বেসিক ব্যাংক লিমিটেড একীভূত করার প্রক্রিয়া বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

এ ছাড়া রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, রাজশাহী রেশম মালিক সমিতি, বেনেতি ব্যবসায়ী সমিতি, রাজশাহী বস্ত্র ব্যবসায়ী সমিতি, পাদুকা ব্যবসায়ী সমিতিসহ নগরের অন্তত ১৪টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজশাহী অঞ্চলের বেশিরভাগ ব্যবসায়ী নিরাপদ ব্যাংকিং সেবা হিসেবে বেসিক ব্যাংকের সঙ্গে লেনদেন করে থাকেন। তবে অতি সম্প্রতি বেসিক ব্যাংককে অলাভজনক সিটি ব্যাংকের সঙ্গে একীভূত করার প্রক্রিয়া চলছে। এটি হতে দেওয়া হবে না বলে রাজশাহী, নওগা, নাটোর ও চাপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তারা বলেন, অবিলম্বে ব্যাংক একীভূত করার পাঁয়তারা বন্ধ না হলে আগামীতে এ অঞ্চলে তীব্র আন্দোলন গড়ে তুলা হবে।

বিশিষ্ট ব্যবসায়ী ও কাউন্সিলর রজব আলীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, লক্ষীপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আনিসুর রহমান, রাজশাহী চেম্বারের পরিচালক এসএম আইয়ূব আলী, নাটোর ব্যবসায়ী সমিটির সভাপতি মশিউর রহমান, রাজশাহী বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি শ্রী অশোক কুমার শাহ, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান রিপন, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, বেনেতি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহেশ সরকার, বাপাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের আহ্বায়ক প্রকৌশলী খাজা তারেক, রাজশাহী মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভীন, বেসিক ব্যংকের গ্রাহক ও ব্যবসায়ী কেএম জোবায়েদ, ওয়েব রাজশাহীর সভাপতি আনজুমানারা বেগম, নারী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা বেগম, হড়গ্রাম বাজার ব্যসায়ী সমিতির প্রতিনিধি জাহিদ বাবু প্রমুখ।

এদিকে বেসিক ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ক্ষুদ্র ও মাঝারী শিল্পের বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে ১৯৮৯ সালে রাষ্ট্রমালিকাধীন বেসিক ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছে। জন্মলগ্ন থেকেই দেশের ক্ষুদ্র ও মাঝারী শিল্পের বিকাশ ও উন্নয়নে এই ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে ব্যাংকটির ব্যবসায়িক কার্যক্রমের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। বেড়েছে সেবার পরিধি। সরকারি ব্যাংকগুলোর মধ্যে বেসিক ব্যাংকই সর্বপ্রথম শতভাগ অনলাইন ভিত্তিক ব্যাংকিং ব্যাবস্থা চালু করে। বেসিক ব্যাংকের অর্থায়নে দেশীয় বহু শিল্প ও ব্যাবসায়িক প্রতিষ্ঠান দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। জন্মলগ্ন থেকেই দেশের সকল সরকারি ও বেসরকারি ব্যাংকের মধ্যে বেসিক ব্যাংক লিমিটেডই ছিল সবচেয়ে ভালো এবং লাভজনক ব্যাংক।

বর্তমানে বেসিক ব্যাংক লিমিটেড ১০৭টি শাখা ও উপশাখার মাধ্যমে দেশব্যাপী নানা সুবিধাসহ বিভিন্নমুখী ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে তৃণমূল পর্যায় পর্যন্ত। দেশের বহু সরকারি, বেসরকারি, বহুজাতিক ও খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান দৃঢ় আস্থার সঙ্গে দীর্ঘদিন যাবৎ বেসিক ব্যাংক লিমিটেডের সঙ্গে বিভিন্ন ধরনের হিসাব পরিচালনা করে আসছে।

বর্তমানে বেসিক ব্যাংক লিমিটেড এর অধিকাংশ শাখা লাভে আছে, সরকার কিছু সুবিধা প্রদান করলেই ব্যাংকটি অতিদ্রুত লাভজনক ব্যাংক হিসেবে ঘুরে দাড়াতে পারবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৬ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৯ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

২০ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে