পদ্মায় নৌকা ডুবে কিশোর নিখোঁজ

রাজশাহী ব্যুরো

এবার রাজশাহীর বাঘায় টিনের ডিঙি নৌকা ডুবে আসাদ হোসেন (নামে) এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মা নদীর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গত পাঁচ দিনের ব্যবধানে পদ্মা নদীতে ডুবে শিশুসহ ৩ শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া একজন এখনও নিখোঁজ রয়েছে।

নিখোঁজ কিশোর আসাদ হোসেন বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের আশরাফুল ইসলামের ছেলে। ডিঙি নৌকা নিয়ে সে শনিবার দুপুরে পদ্মায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ডিঙি নৌকা নিয়ে চকরাজাপুর পদ্মা নদীর খেয়াঘাটের পশ্চিমে মাছ ধরতে যায় আসাদ। সে নৌকা নিয়ে নদীর মাঝামাঝি পৌঁছাতেই স্রোতের তোড়ে ডুবে যায়। এ সময় নদীতে থাকা অন্যরা উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু দ্রুত তলিয়ে যাওয়ায় তাকে আর উদ্ধার করা যায়নি।

আসাদের ভাই কায়েস উদ্দিন বলেন, পদ্মায় মাছ ধরেই তাদের সংসার চলে। এই কারণে ছোট ভাই আসাদ ডিঙি নৌকা নিয়েই দুপুরে মাছ ধরতে যায়। নিষেধ করলেও তার কথা না শুনে মাছ ধরতে গিয়ে পদ্মায় ডুবে গেছে তার ছোট ভাই। আর সে এখনো নিখোঁজ আছে। সন্ধ্যা পর্যন্ত চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগিতায় নৌকা ও জাল নিয়ে জেলেসহ স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু তাকে পাওয়া যায়নি।

বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার দেওয়ান বলেন, স্থানীয় জেলেরা নিখোঁজ কিশোরকে উদ্ধার করতে না পারায় বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দলটি ঘটনাস্থলে এলে উদ্ধার কাজ আবারও শুরু হয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদরদপ্তরের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু সামা বলেন, পদ্মা নদীতে কিশোর নিখোঁজের খবর পেয়েই ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখানে পৌঁছেই তারা তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করেন।

এর আগে গত শুক্রবার (১৯ এপ্রিল) বাঘার পদ্মা নদীর মুশিদপুর এলাকার খেয়াঘাটে অদূরে ডুবে মারা যায় উপজেলার খায়েরহাট গ্রামের সুজন আলীর ১০ বছরের ছেলে সিয়াম হোসেন সজীব।

এ ছাড়া গত ১৪ এপ্রিল মানিকের চর এলাকার পদ্মায় গোসল করতে নেমে আট বছরের শিশু জান্নাত খাতুন ও ১২ বছরের শিশু ঝিলিক খাতুন নিখোঁজ হয়। পরদিন সোমবার (১৫ এপ্রিল) জান্নাত খাতুনের ভাসমান মরদেহ উদ্ধার করা গেলেও ঝিলিক খাতুন এখনো নিখোঁজ আছে। জান্নাত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার চর এলাকার বাসিন্দা আবুল কাশেম মণ্ডলের মেয়ে। আর ঝিলিক চুয়াডাঙ্গার জীবননগর পাটগ্রামের মনির হোসেনের মেয়ে। জান্নাত খাতুন ও ঝিলিক খাতুন পরস্পর ফুপাতো মামাতো বোন। তারা মানিকের চরের আবদুল মান্নানের মেয়ে হালিমা খাতুনের বিয়ে অনুষ্ঠানে এসে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৬ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১৯ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

২ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে