রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সব হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু এবং সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সব হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।'
এর আগে সম্মেলনের মাধ্যমে ২০২২ সালের ২৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৭টি আবাসিক হলের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির মেয়াদ ছিল এক বছর। তবে দুই বছরেরও অধিক সময় অতিবাহিত হওয়ার পর গতকাল রাতে সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করলো বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, 'আমাদের নতুন কমিটি দায়িত্বে আসার আগে থেকেই হল কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এছাড়া ১৭টি আবাসিক হলের অধিকাংশ নেতাই পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় ক্যাম্পাস ত্যাগ করেছেন। হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে কথা বলে অতি দ্রুতই হল সম্মেলনের ব্যবস্থা করবো।'
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, 'হল, বিভাগ এবং অনুষদগুলোর কমিটির মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য এবং নতুনদের দায়িত্ব প্রদানের জন্যই কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে'।

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
১৮ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১ দিন আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১ দিন আগে