সাবেক এমপি হেনরী ও তার স্বামী ৫ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিএনপির কর্মী সুমন হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের ম্যাজিস্ট্রেট রাসেল মাহমুদ এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে বিএনপি কর্মী সুমন নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় হুকুমের আসামি সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবু। মঙ্গলবার (১৫ অক্টোবর) তাদের আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক উভয়পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম আলুকদার লাবুকে মৌলভীবাজারের বর্ষিছড়া থেকে ৩০ সেপ্টেম্বর গ্রেফতার করে রর। ২ অক্টোবর তাদের সিরাজগঞ্জের আদালতে হাজির করা হলে সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ৮ অক্টোবর তাদের আদালতে হাজির করা হলে জেলহাজতে পাঠানো হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১২ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৩ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৪ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৫ ঘণ্টা আগে