রাজশাহী ব্যুরো

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণার পর উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ কারেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। বুধবার বিকাল পৌনে ৫টায় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।
এসময় রাকসু ভবনের সামনে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ, জোহা চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩০ কেজি মিষ্টি বিতরণ করতে দেখা যায় রাকসুর নেতৃবৃন্দকে।
মিষ্টি বিতরণের সময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, 'এই রায়কে দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই রায়কে বাস্তবায়ন করার জন্য যেইভাবেই হোক ইন্টারপোলের মাধ্যমে খুনি হাসিনাকে দেশে এনে সকলের চোখের সামনে তার ফাঁসি কার্যকর করতে হবে। সকল শহীদ পরিবার, সকল নির্যাতিত মানুষেরা এই ইন্টেরিম সরকারের মাধ্যমেই শাস্তি কার্যকর দেখতে চায়।'
রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, 'হাসিনার আমলে আমরা অসংখ্য ট্রাজেডি দেখেছি, শাপলা কায়েম হতে দেখেছি, শাহবাগ কায়েম হতে দেখেছি, বিডিয়ার হত্যাকাণ্ড দেখেছি। তাই আমার কাছে আজকের এই দিনটা বিশেষ একটি দিন। ২০১৯-এ আমার বাবাকে শুধুমাত্র তার দোকানের উপর জামাতের পোস্টার থাকায় তারা সকলের সামনে কোমড়ে দড়ি পড়িয়ে টেনে টেনে নিয়ে গিয়েছিল। সেই ঘটনার পর আমার বাবা আজও সাধারণ জীবনে ফিরতে পারে নাই। তাই আমার জন্য এই রায়টি অনেক বড় একটি বিষয়। তাই আমি এখন চাই, অনতিবিলম্বে হাসিনার ফাঁসি নিশ্চিত করা হোক।'
এসময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, 'শাপলা ট্রাজেডি, আবরার ফাহাদ হত্যা, ১৮-এর কোটা সংস্কার আন্দোলনে হত্যাযজ্ঞ এবং ২৪ এর আন্দোলনের হত্যাকাণ্ডগুলো হাসিনার নির্দেশনাতেই হয়েছে হয়েছে। বাংলাদেশের মানুষেরা আজ অত্যন্ত উচ্ছ্বসিত এই রায় নিয়ে। ইতোমধ্যে রাবির একজন শিক্ষককে এই রায়ে অসন্তোষ প্রকাশ করে বিবৃতি দিতে দেখেছি। আমি তার এই ধৃষ্ঠতায় নিন্দা প্রকাশ করছি এবং সকল শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করবো এসকল ফ্যাসিস্টদের সহচরীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলুন।'
উল্লেখ্য, সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর রায়ে ৫টি অভিযোগের ৩টিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার অন্য দুই আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে।

গুরুতর আহত ইভানকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২০ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক নেত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় জখমের চিহ্ন থাকা এবং বাসা থেকে টাকা ও দুটি মুঠোফোন না পাওয়ায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
১ দিন আগে
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে চারটার দিকে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের সাতশৈয়া গ্রামের মাহবুব মল্লিকের বাড়িতে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে আহতদের স্থানীয় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১ দিন আগে
গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য জামগড়া এলাকার চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজন হলেন— দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড় মাগুড়া পাকপাড়ার নাজমা আক্তার (৩৩) ও তার স্বামী নিশা পলাশবাড়ী এলাকার আলমগীর হোসেন (৪২)।
১ দিন আগে