রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাঘা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ আওয়ামী লীগের ৩৪৫ জনকে আসামি করে দুটি মামলা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টায় রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার এবং ছাত্রদলের কর্মী জাহিদ হাসান পৃথকভাবে বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন। মামলা দুটির একটিতে শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়া, মামলা দুটির এজাহারে ১৬৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ২১ মে দুপুরে বাঘা নতুন বাসস্ট্যান্ডে রাকিবের দোকানে ছিলেন সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার। সেখান থেকে হত্যার উদ্দেশ্যে চোখমুখ বেঁধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সমর্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে তুলে নিয়ে যান। তারপর অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মারধর করে। পরদিন বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং পায়ে রিভলবার ঠেকিয়ে গুলি করে। এতে পায়ের তিনটি নখ উপড়ে যায়। এক সপ্তাহ নারকীয় অত্যাচারের পর ২৮ মে মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হয়।
অপর মামলার বাদী ছাত্রদল কর্মী জাহিদ হাসানের মামলার বিবরণে জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারের একটি মুদি দোকানে গত ২৫ আগস্ট বেলা ১১টায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হাঁসুয়া, লোহার রড, চাইনিজ কুড়াল, হকিস্টিক, পিস্তল নিয়ে হামলা করে। পরে সেখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দোকানটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ১৪১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, পৃথক দুটি অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকারের দায়ের করা মামলার এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি শাহরিয়ার আলমসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া, ছাত্রদল কর্মী জাহিদ হাসানের মামলার বিবরণে জানা যায়, ১৪১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। পৃথক মামলা দুটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৮ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
২০ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
২১ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১ দিন আগে