রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ৯টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ সোমবার (১ এপ্রিল) সকালে তাকে আটক করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
আটক মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু (৬০) রাজশাহীর পবা উপজেলার আলীমগঞ্জ গ্রামের বাসিন্দা।
আরএমপির মুখপাত্র জামিরুল ইসলাম জানান, সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় কামরুজ্জামানকে আটক করা হয়েছে। তার কাছে ৯টি স্বর্ণের বার পাওয়া গেছে। ৯টি বারের মোট ওজন প্রায় এক কেজি। স্বর্ণের বারগুলোর বৈধ কোনো কাগজপত্র নেই। তিনি এসব স্বর্ণের বার কোথায় পেলেন, কার কাছে নিয়ে যেতেন- জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে এ সমস্ত বিষয় জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৬ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
২০ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
২১ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে