রাজশাহীর দুই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন বাতিল

রাজশাহী ব্যুরো

রাজশাহীর দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও অবৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ও রাজশাহী-২ (সদর) আসনে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে, বিভিন্ন অসঙ্গতি ও ত্রুটির কারণে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অফিয়া আখতার।

তিনি জানান, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এই আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন-আল-সাআদ (স্বতন্ত্র): ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত তথ্যে গরমিল।

বিএনপির বিদ্রোহী মো. সুলতানুল ইসলাম (তারেক) (স্বতন্ত্র): ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল ও আয়কর সংক্রান্ত তথ্যে অসঙ্গতি।

মির মো. শাহজাহান (গণ অধিকার পরিষদ): দলীয় মনোনয়নপত্রে দলের চেয়ারম্যান নুরুল হক নুরের স্বাক্ষরে গরমিল।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন—মো. শরীফ উদ্দীন (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি),

মো. আব্দুর রহমান (আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি) এবং মো. মুজিবুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।

অন্যদিকে, রাজশাহী-২ (সদর) আসনে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এই আসনে বাতিল প্রার্থীরা হলেন—মো. শাহাবুদ্দিন (স্বতন্ত্র): সম্পত্তি বিবরণীতে তথ্য ও স্বাক্ষরের ঘাটতি, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল এবং আয়কর রিটার্ন বকেয়া।

মো. ওয়াহেদুজ্জামান (এলডিপি): কৃষি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে ঋণ খেলাপি।

সালেহ আহমেদ (স্বতন্ত্র): ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তথ্যে গরমিল।

এই আসনে বৈধ প্রার্থীরা হলেন—মো. মিজানুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি),

মোহাম্মদ জাহাঙ্গীর (বাংলাদেশ জামায়াতে ইসলামী),

মু. সাঈদ নোমান (আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি),

মুহাম্মদ ফজলুল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ),

মো. মেজবাউল ইসলাম (বাংলাদেশ লেবার পার্টি) এবং মোহাম্মদ সামছুল আলম (নাগরিক ঐক্য)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে বাতিল হওয়া প্রার্থীরা চাইলে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১৩ ঘণ্টা আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

১ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

১ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

১ দিন আগে