রাজশাহী ব্যুরো

ভারতের ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেওয়ার পর থেকে পদ্মা নদীতে হু হু করে পানির চাপ বাড়ছে। এতে নদীতে প্রচণ্ড ঢেউ এবং ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জসহ পদ্ম সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে এখনও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তাদের দাবি, রাজশাহী অঞ্চলের নদীগুলোতে পানি এখনও বিপদসীমার অনেক নিচে রয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে এই অঞ্চলে বন্যার কোনো পূর্বাভাস নেই।
নদী সংলগ্ন ও চরবাসীরা জানান, প্রতি বছরের ন্যায় চলতি মৌসুমেও ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দিয়েছে ভারত সরকার। তবে নদী সংলগ্ন চরগুলোর দু-এক জায়গায় পানি ঢুকলেও রাজশাহী অঞ্চলে পদ্মা নদীর পানি এখনও স্বাভাবিক আছে। আগামীতে খারাপ কোনো পরিস্থিতি হওয়ার শঙ্কার রয়েছি।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ভূবন পাড়া গ্রামের কৃষক ফারুক আলী বলেন, পদ্মা নদীর পানি এখনো বৃদ্ধি পায়নি। তবে নদীতে প্রচণ্ড ঢেউ এবং ভাঙ্গন দেখা দিয়েছে।
একই ইউনিয়নের ট্যাকপাড়া গ্রামের কৃষক জাহিদ হোসেন বলেন, নদীর ভাঙ্গন বৃদ্ধি পাওয়ার কারণে ফসলের জমিগুলো ভেঙ্গে যাচ্ছে। ফারাক্কার সমস্ত গেট খুলে দেওয়ায় পানির চাপ বৃদ্ধির কারণে আবাদি জমি ভেঙে যাচ্ছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, রাজশাহীতে পদ্মা নদীর বিপদসীমা ১৮ দশমিক ০৫ সেন্টিমিটার নির্ধারিত আছে। গত ১৮ ঘণ্টায় অপরিবর্তিত রয়েছে পদ্মা নদীতে পানির উচ্চতা। সোমবার সন্ধ্যা ৬টায় রাজশাহীর বড়কুঠি পয়েন্টে নদীতে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৩০ সেন্টিমিটার, যা মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত অপরিবর্তিত ছিল। তবে ১৭ আগস্ট চলতি মৌসুমের সর্বোচ্চ পানির উচ্চতা ১৬ দশমিক ৫৪ সেন্টিমিটার ছিল। এছাড়াও গত রোববার সন্ধ্যা ৬টায় পদ্মা নদীর রাজশাহী অংশে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ২৭ সেন্টিমিটার। আগের দিন শনিবার সন্ধ্যা ৬টায় যা ছিল ১৬ দশমিক ২৪ সেন্টিমিটার। এদিকে, পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাংখা পয়েন্টে সোমবার ভোর ৬টা ও সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ২০ দশমিক ৪৮ মিটার। বিকেল ৩টায় তা বেড়ে দাঁড়ায় ২০ দশমিক ৫০ মিটারে, যা এখনও অপিবর্তিত আছে। পাংখায় বিপৎসীমা ২২ দশমিক ০৫ মিটার।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেজ রিডার এনামুল হক বলেন, ফারাক্কার সব গেট খুলে দেওয়ার বিষয়টি আমরাও শুনেছি। তবে এখনই আতঙ্কের কিছু নাই। ২০১৩ সালের পরে আমাদের দিকে পানি বিপদসীমা পার হয় নি। রাজশাহীর সব পয়েন্টে সোমবার সন্ধ্যা ৬টায় পানির যে উচ্চতা ছিল, দুপুর ১২টার দিকেও সেটাই ছিল।
উত্তরাঞ্চলীয় পানিবিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম জানান, সাধারণত ১০ দিনের জন্য নদ-নদীর পানি বাড়ার পূর্বাভাস দেন তারা। সেই হিসাবে আগামী ১০ দিনের মধ্যে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা নেই। তবে আগামী কয়েকদিন উজানের ঢল অব্যাহত থাকলে পদ্মার পানির প্রকৃত অবস্থা ও পরবর্তী পরিস্থিতি অনুমান করা সম্ভব হবে।

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
২ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
২ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
২ দিন আগে
মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
২ দিন আগে