কোটা সংস্কারের দাবিতে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী ব্যুরো

সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল ও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা, ‘বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, গর্জে উঠো আরেকবার’, সারা বাংলায় খবর দে... কোটা প্রথার কবর দে, ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কারের ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। সরকারি চাকরিতে একটি বিশেষ শ্রেণীকে যে সুবিধা দেওয়া হচ্ছে তা বাতিল করতে হবে। অন্যথায় সারাদেশে ছড়িয়ে পড়া এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। 

এসময় রাজশাহী কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী দিল সেতারা সেবা বলেন, আমরা কোটা প্রথা বাতিল চাই, যাতে মেধাবীরা সুযোগ পায়। সংবিধানে সমতা রক্ষার কথা বলা আছে। কিন্তু কোটার মাধ্যমে বৈষম্য সৃষ্টি হচ্ছে। এই বৈষম্যের প্রতিকার চাই।

রাজশাহী কলেজে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী ও ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী নাসির হোসেন বিদ্যুৎ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। কেন্দ্রের সাথে আমরা সমন্বয় করে আমাদের কর্মসূচি চালিয়ে যাবো। বুধবারও বেলা ১১টা থেকে এ আন্দোলন শুরু হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

১৮ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে