রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ভোট দিয়ে কেন্দ্র থেকে বাড়ি ফেরার পর হৃদরোগে আক্রান্ত হয়ে ফয়েজ উদ্দিন (৭৭) নামে এক বৃদ্ধা মারা গেছেন। মঙ্গলবার সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ফরেজ উদ্দিন রাজশাহী পুঠিয়া থানার ধোবাপাড়া এলাকার মৃত জুলমত আলীর ছেলে।
এসব তথ্য নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুঠিয়া উপজেলার হাড়ুখালী ভোটকেন্দ্রে ভোট দেন ফয়েজ উদ্দিন। এরপর তিনি হেটে বাড়ি ফিরে যান। বাড়ি পৌঁছেই তিনি অসুস্থ বোধ করেন। এতে তাকে দ্রুত পুঠিয়া হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসকেরা জানান, তার ছোট স্টোক হতে পারে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির জন্য রেফার্ড করা হয়। তবে পথেই তার মৃত্যু হয়।
ওসি আরো বলেন, এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারিকভাবেই দফনের অনুমতি দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১৭ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১৮ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
২১ ঘণ্টা আগে