রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরীর সিটি হাট এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকিরপাড়া এলাকার আজিজুর রহমান (৪০) ও একই এলাকার সইবুর রহমান (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুর ও সইবুর একটি মোটরসাইকেলে করে রাজশাহী নগরীর সিটি হাট এলাকায় ইউটার্ন নেওয়ার মুহূর্তে ‘দেশ ট্রাভেলস’-এর একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই একজনের ও হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় শাহ মখদুম থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। তবে চালক ও সহকারী কাউকে আটক করা যায়নি।
লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি।

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
২ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২ দিন আগে
যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
৩ দিন আগে