‘আমরা পণ্যের দাম বাড়লে বেশি কিনি, অন্য দেশে বর্জন করে‘

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৭: ৫৬
বুধবার রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে শেখ রাসেল পৌর মিলনায়তনে মতবিনিময় সভায় ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত

পৃথিবীর অন্যান্য দেশে কোনো জিনিসের দাম বাড়লে সেই জিনিস লোকে কম কিনে বা বর্জন করে আর আমাদের দেশে দাম বাড়লে সেই জিনিস বাসায় জমাই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার (২০ মার্চ) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে শেখ রাসেল পৌর মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী তারা তরমুজের দাম বাড়িয়ে দেয়। আমরা যদি ঠিক করি যে, আমরা সাত দিন কিংবা ১০ দিন সারাদেশে একটা মানুষও তরমুজ খাবো না। ওই তরমুজ ব্যবসায়ীর সব তরমুজ পঁচে শেষ হয়ে যাবে। কিন্তু আমরা কী করি? দাম বাড়লে আরো বেশি কিনি। যত বেশি কিনি সেই অসাধু ব্যবসায়ীরা আরো বেশি দাম বাড়ায় ‘।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকার মানেই হচ্ছে মানুষের সরকার, জনমানুষের সরকার, জনবান্ধব সরকার। এটি ঠিক যে আজকে আমরা দেখছি, রোজার মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী যারা নিত্যপণ্যের জিনিসের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেয়ার চেষ্টা করছে। এসব অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকার দাম বেঁধে দিচ্ছে। এই সময়ে মানুষ যাতে একটু স্বস্তিতে থাকে সেজন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিযে যাচ্ছে। কিছু কিছু ব্যবসায়ী তারপরও ঝামেলা করছে। সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে।’

দীপু মনি বলেন, এই বাংলাদেশে যেভাবে দারিদ্র ছিল, যেভাবে হতদরিদ্র ছিল। এখন দেখুন দারিদ্রের হার অর্ধেকের অনেক বেশি নেমে গিয়েছে। বর্তমানে দারিদ্রের হার ৪১ ভাগ থেকে ১৮ ভাগে নেমে এসেছে। হতদরিদ্রের সংখ্যা ২১ ভাগ থেকে এখন ৫ দশমিক ৬ ভাগে নেমে এসেছে। আর সম্ভব হয়েছে শেখ হাসিনা একজন মায়ের মন দিয়ে তিনি দেশটা চালান। একজন মা যেমন শত প্রতিকূলতা স্বত্ত্বেও তার সন্তানের ভালোর জন্য তার পথ থেকে কেউ বিচ্যুত করতে পারে না, ঠিক তেমনি শেখ হাসিনা তার দেশের মানুষের জন্য কল্যাণের জন্য শত প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে চলেছেন দৃঢ় পায়ে।’

বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক পিএম সফিকুল ইসলাম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন, জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহবুবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার মিতা,জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন প্রমুখ বক্তব্য দেন।

মতবিনিময় সভায় অসহায়দের হাতে ইদ উপহার তুলে সমাজকল্যাণমন্ত্রী। বিকালে তাহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এরপর বাগমারার জামগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বাগমারা উপজেলা ও তাহেরপুর পৌর আওয়ামী লীগ এবং অন্যান্য ভ্রাতৃপ্রতীম অঙ্গসংগঠনসমূহের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৯ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

২১ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

২ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে