রাজশাহী ব্যুরো

‘জুলাই সনদের বাস্তবায়ন, গণভোট এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে’ রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার বিকেল ৩টায় রাজশাহী নগরীর গণকপাড়া মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আলুপট্টি মোড় হয়ে সাহেববাজার ও মালোপাড়া প্রদক্ষিণ করে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, “গণভোটের মাধ্যমে বিপ্লব-পরবর্তী দেশের জনগণের সিদ্ধান্ত নিয়ে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধারের বিকল্প নেই।”
তারা আরও বলেন, “একদলীয় শাসনব্যবস্থা বিলুপ্ত করে জনগণের অংশগ্রহণমূলক শাসন প্রতিষ্ঠার একমাত্র উপায় পিআর পদ্ধতিতে নির্বাচন। এ দেশে আমরা আর কোনো একদলীয় শাসন বা নতুন ফ্যাসিস্ট দেখতে চাই না।”
বক্তারা অভিযোগ করে বলেন, “দেশের কিছু নেতা দাবি করছেন যে তারা পিআর পদ্ধতি বোঝেন না। আসলে তারা বুঝতে চান না। যারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তারাই এ পদ্ধতির বিরোধিতা করছে। ধর্মের অপব্যবহার করে রাজনীতি করে যারা, নির্বাচনের সময় তারাই ধর্মীয় আবেগকে কাজে লাগানোর চেষ্টা করে।”
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী। সঞ্চালনা করেন মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মো. শাহাদৎ হোসাইন, শিল্প ও বাণিজ্য সম্পাদক অধ্যাপক এ. কে. এম. সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সম্পাদক সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সম্পাদক হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু প্রমুখ।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৫ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৬ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৭ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৮ ঘণ্টা আগে