নিখোঁজের দু’দিন পর পুকুরে মিলল কৃষকের মরদেহ

রাজশাহী ব্যুরো

রাজশাহীর পবা উপজেলার মদনহাটি গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় মো. দুলাল হোসেন (৪৫) নামে নিখোঁজ এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুই দিন পর আজ বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. দুলাল হোসেন পবা উপজেলার মদনহাটি গ্রামের বাসিন্দা। আর তার বাড়ি থেকে কিছুটা দূরেই সেই পুকুর।

পুলিশ জানায়, বুধবার সকালে দুলালের মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে। দুপুরে মধ্যেই ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এদিকে, সুরতহাল করার সময় নিহতের মরদেহের সঙ্গে একটি বাঁশও বাঁধা অবস্থায় পেয়েছে পুলিশ। ওই বাঁশের সঙ্গে বেঁধেই তাকে মারধর করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, দুলাল হোসেন পেশায় একজন কৃষক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাই ঘটনাটি রহস্যজনক। তাই পুলিশ বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখছে।

এই ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৫ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৬ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৭ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৮ ঘণ্টা আগে