সাবেক এমপি আসাদ নতুন তিন মামলায় গ্রেফতার

রাজশাহী ব্যুরো

নতুন আরো তিনটি মামলায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল। এ সময় তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসাদুজ্জামান আসাদকে মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শকের (জিআরও) কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। মামলা তিনটিতে এজাহারভুক্ত আসামি ছিলেন আসাদ।

জিআরও কার্যালয় জানায়, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে এই তিনটি মামলার সবগুলোই দায়ের হয়েছিল মোহনপুর থানায়। এর মধ্যে একটি ২৫ আগস্ট ও দুটি ২১ আগস্ট দায়ের হয়। এসব মামলায় গ্রেপ্তার দেখাতে তাকে রাজশাহীর মোহনপুর থানার আমলী আদালতে তোলা হয়েছিল। আদালতে এ দিন আসাদুজ্জামান আসাদের আইনজীবীরা তার জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালতের বিচারক মো. হাদিউজ্জামান জামিন নামঞ্জুর করেন।

আসাদের আইনজীবী শামীম আখতার হৃদয় বলেন, ‘আমাদের জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে। আসামিকে আবার কারাগারে পাঠানো হয়েছে। এ পর্যন্ত মোট সাতটি মামলায় আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার দেখানো হলো।’

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। গত ৫ ডিসেম্বর তাঁকে আদালতে তোলা হলে আওয়ামী লীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে ১২ ডিসেম্বর তাকে আদালতে আনা হলে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে ডিম, ইটপাটকেল ও বালু নিক্ষেপ করেন। এ জন্য বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তাকে আদালতে তোলার সময় সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

৯ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

২১ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে