রাজশাহীতে প্রাইভেট কারে দুই বস্তা অস্ত্র, যুবক আটক

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তল্লাশির সময় প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। শনিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নগরীর গোরহাঙ্গা এলাকার শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর (রেলগেট) থেকে ওই অস্ত্রসহ চালককে আটক করা হয়েছে।

আটক প্রাইভেটকার চালকের নাম হোসেন মিয়া (৩০)। তিনি নগরীর চণ্ডিপুরের বাসিন্দা। আটকের পরে গাড়ি ও অস্ত্রসহ তাকে বিজিবির কাছে সৌপর্দ করেন শিক্ষার্থীরা।তবে অস্ত্রগুলো কোথা থেকে নিয়ে এসে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। এরই অংশ হিসেবে শনিবার রাতে নগরের শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন শিক্ষার্থীরা। এসময় একটি প্রাইভোট কার (ঢাকা মেট্রো-গ ১৭-১১১৪) থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির পেছনে দুই বস্তা দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্রসহ বিজিবির কাছে সৌপর্দ করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আটক হোসেন মিয়া ও উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র নিজেদের জিম্মায় নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সড়কেও শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ কারছেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে পুলিশ এখনো সেভাবে কর্মস্থলে না ফেরার সুযোগে কেউ যেন কোনো ধরনের অবৈধ অস্ত্র বা চোরাচালান না করতে পারে সেটিও লক্ষ্য রাখছেন তারা। ফলে সন্দেহ হলে বিভিন্ন গাড়িতে তল্লাশির চলমান কার্যক্রমের ফলে অনেক জায়গায় মাদক ও অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে নগরীর রেলগেটে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের সময় ওই প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়ির পেছন থেকে দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধার করে। এসময় আটক ব্যক্তি শিক্ষার্থীদের টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করলে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হন। পরে তারা ওই ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়েছেন।

এ বিষয়ে রাজশাহী-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজশাহীতে শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণকালে শনিবার রাতে রেলগেইট এলাকায় একটি প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধার করেছে। এসময় এই অস্ত্র বহনকারী প্রাইভেট কার চালক হোসেন মিয়াকেও আটক করেন তারা। পরে গাড়ি ও অস্ত্রসহ ওই যুবককে বিজিবির কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

তিনি আরো বলেন, এই ঘটনায় যুবক হোসেন মিয়ার বিরুদ্ধে শনিবার রাতেই নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শিগগিরই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাঁধ ভেঙে খেতে হাওরের পানি, কৃষকদের চেষ্টায় বাঁচল ফসল

সুনামগঞ্জের ‘দেখার হাওরে’ ফসলরক্ষা বাঁধের একটি অংশ হঠাৎ ভেঙে পানি ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এতে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিলেও স্থানীয় কৃষকদের কয়েক ঘণ্টার প্রাণপণ চেষ্টায় শেষ পর্যন্ত বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

৫ ঘণ্টা আগে

খাগড়াছড়িতে পাহাড় কাটার ঘটনায় পরিবেশ আইনে মামলা, অভিযুক্ত পলাতক

খাগড়াছড়িতে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগে অবশেষে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বিকেলে খাগড়াছড়ির মানিকছড়ি থানায় অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে পরিবেশ সুরক্ষা আইনে মামলা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। তবে এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

৬ ঘণ্টা আগে

সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার প্রস্তুতি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আবদুর গফুর সরকার।

৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় চিটাগং শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

১১ ঘণ্টা আগে