রাজশাহীতে সংঘর্ষে দুই পুলিশসহ আহত ২০

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে আওয়ামী লীগ, তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোটা সংস্কারের দাবিতে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ চলাকালে আজ বৃহস্পতিবার পৃথকভাবে এসব ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ২০ আহত হয়েছেন।

জানা যায়, সারাদেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশি হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। লাঠিসোঁটা নিয়ে মিছিলে অংশ নেওয়া আন্দোলনকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা কলেজের সামনে আসলে পুলিশ বাধা দেয়। এতে শিক্ষার্থীদের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এছাড়া পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় পুলিশের অন্য সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এছাড়া, তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ট রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। প্রায় ৩০ মিনিট চলা এই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় পুলিশের দুই সদস্যসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দুই পুলিশ সদস্য হলেন, রাজশাহী নগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদৎ হোসেন ও রাজশাহী জেলা পুলিশ লাইনে কর্মরত মো. আলাউদ্দিন।

এর আগে, বেলা সোয়া ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও সেখানে গিয়ে জড়ো হন। একপর্যায়ে তারা আন্দোলনকারীদের ধাওয়া দেন। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটলে পুরো সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের পর আহত অবস্থায় অন্তত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা যায়, আহত পাঁচজনের মধ্যে একজন নগরীর শাহমখদুম কলেজের ছাত্র। তাঁর ঘাড়ে চাপাতির কোপ লেগেছে। শহরের সাহেববাজার এলাকায় সংঘর্ষের সময় আহত হন তিনি। এই এলাকায় বাজারের একজন ডাল ব্যবসায়ী আহত হয়েছেন। শহরের ভুবনমোহন পার্ক এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন। রাণীবাজারে আহত হয়েছেন এক যুবলীগকর্মী। এ ছাড়া মিয়াপাড়া এলাকায় সংঘর্ষ চলাকালে এক পথচারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের ঘটনায় মুহূর্তের মধ্যে আশপাশের সব ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন চলাচলও। পথচারী ও সাধারণ মানুষজন প্রাণ ভয়ে দিকবিদিক ছুটোছুটি শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থল গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর মহানগরের সাহেববাজার জিরোপয়েন্ট এলাকা দখলে নেয় আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আন্দোলনের নামে যদি আর কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করে তাহলে এর জবাব দিতে আমরা প্রস্তুত। তিনি আন্দোলনের নামে সহিংসতা বন্ধের আহ্বান জানান। নাহলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রামেক হাসপাতালের জরুরী বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. সংকর কুমার বিশ্বাস বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত দুই পুলিশ সদস্য ভর্তি আছেন। তাদের মধ্যে শাহাদাতের মাথায় আঘাত আছে। এছাড়াও আলাউদ্দিনের হাতে আঘাত আছে। এছাড়াও আহত ৯ শিক্ষার্থীও ভর্তি হয়েছেন। তাদের মধ্যে নাটোরের এক ছাত্র আছেন। তার গায়ে রাবার বুলেটের ক্ষত আছেন।

এদিকে, কমপ্লিট শাটডাউন কর্মসূচির তেমন কোনো প্রভাব দেখা যায়নি বিভাগীয় শহর রাজশাহীতে। সংখ্যায় কম হলেও সকাল থেকেই শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস-আদালতেও স্বাভাবিক কাজ-কর্ম চলেছে। বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে পিকেটিং হলেও রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বৃহস্পতিবার নির্ধারিত সময়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন রুটের ট্রেন নিজ নিজ গন্তব্যে ছেড়ে গেছে বলে জানিয়েছেন স্টেশন ব্যবস্থাপক আবদুল করিম।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজশাহী মহিলা কলেজ রোডে একটি মিছিল বের করেন। পরে সেখানে পুলিশ বাধা দিলে তাদের সাথে সংঘর্ষ ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কমপ্লিট শাটডাউনের কোনো প্রভাব রাজশাহীতে পড়েনি। এরপরও পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। প্রধান প্রধান সড়ক, সরকারি অফিসসহ মহানগর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

এছাড়া, উদ্ভূত পরিস্থিতি এড়াতে পুরো নগরজুড়ে র্যাব, পুলিশ, বিজিবির যৌথ টহল রয়েছে। কেউ মানুষের জানমালের ক্ষয়ক্ষতির চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বাঁধ ভেঙে খেতে হাওরের পানি, কৃষকদের চেষ্টায় বাঁচল ফসল

সুনামগঞ্জের ‘দেখার হাওরে’ ফসলরক্ষা বাঁধের একটি অংশ হঠাৎ ভেঙে পানি ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এতে কয়েক হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিলেও স্থানীয় কৃষকদের কয়েক ঘণ্টার প্রাণপণ চেষ্টায় শেষ পর্যন্ত বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

৯ ঘণ্টা আগে

খাগড়াছড়িতে পাহাড় কাটার ঘটনায় পরিবেশ আইনে মামলা, অভিযুক্ত পলাতক

খাগড়াছড়িতে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগে অবশেষে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বিকেলে খাগড়াছড়ির মানিকছড়ি থানায় অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে পরিবেশ সুরক্ষা আইনে মামলা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। তবে এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

৯ ঘণ্টা আগে

সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার প্রস্তুতি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আবদুর গফুর সরকার।

১১ ঘণ্টা আগে

চট্টগ্রামের চিটাগং শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকায় চিটাগং শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

১৪ ঘণ্টা আগে