নারী কৃষকদের সরকারি সেবায় অন্তর্ভুক্তি-কৃষিঋণ প্রাপ্তি নিশ্চিত করার আহ্বান

রাজশাহী ব্যুরো

বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল স্তরে নারীর অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ গ্রহণ করা জরুরি জানিয়ে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল বলেছেন, নারী কৃষকেরা খাদ্যশস্য উৎপাদন ও জৈব কৃষি চর্চা করছেন। এর ফলে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষা, ভূমির সঠিক ব্যবহার বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি সরবরাহ নিশ্চিত হচ্ছে। পাশাপাশি এই গ্রামীণ নারী ও ক্ষুদ্র কৃষকেরা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ভূমিকা রাখছেন। তাই কৃষি নীতিমালায় আলাদাভাবে নারী কৃষকদের পরিচয় নির্ধারনের মাধ্যমে স্বীকৃতি প্রদান, সরকারি সেবা সমূহে নারীর অন্তর্ভুক্তি ও প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন।

আজ রোববার সকালে এনজিও ফোরামের সভাকক্ষে এএলারডি এবং রুলফাও রাজশাহীর যৌথ আয়োজিত 'সরকারি কৃষি সেবা ও ব্যাংক কৃষিঋণ প্রাপ্তিতে গ্রামের নারী কৃষকের অন্তর্ভুক্তি এবং বিদ্যমান চ্যালেঞ্জ' শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, রুরাল আন্ডারপ্রিভিলেজড ল্যান্ডলেস ফার্মার অর্গানাইজেশন (রুলফাও) রাজশাহীর নির্বাহী পরিচালক আফজাল হোসেন। এসময় সার্বিক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলারডি) রাজশাহীর কর্মসূচি কর্মকর্তা মুবিনুর রহমান।

অনুষ্ঠানে এএলারডি'র নির্বাহী পরিচালক শামসুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ম্যানেজার মো. মোহাব্বত আলী বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক শবনম শারমিন, রাজশাহী জেলা সমবায় কর্মকর্তা মো. আকরাম হোসেন।

আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবরিনা নাজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলর বিভাগের অধ্যাপক ড. মোবারা সিদ্দিকা, বিএলআরআই রাজশাহীর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সুকুমার রায়, উন্নয়ন সংগঠক ও নারী উদ্যোক্তা ড. ফরিদা পারভীন কেয়া।

জনসমবায় দলের সদস্য ও নারী কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন- তানোরের মোহর গণপ্রচেষ্টা দলের দুলারী মুর্মু, কৃষ্ণপুর কর্মকার গণপ্রচেষ্টা দলের কালীদাস কর্মকার , চাটমোহর এর শাপলা জনসমবায় নারী দল শরিফা আক্তার নিপা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১০ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১২ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১২ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৩ ঘণ্টা আগে