রাজশাহী ব্যুরো

রাজশাহীতে পদ্মা নদী দিয়ে ৮১ ভরি স্বর্ণের বার ভারতে পাচারের চেষ্টাকালে দেলোয়ার হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এর রবিবার মহানগরের কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই চোরাকারবারিকে আটক করা হয়।
আটক দেলোয়ার হোসেন মহানগরের দামকুড়া থানার চর মাঝারদিয়াড়ের আব্দুর রশিদের ছেলে।
আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার জামিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মহানগর গোয়েন্দা শাখা পুলিশ জানতে পারে, কয়েকজন চোরাকারবারি স্বর্ণ অবৈধভাবে ভারতে পাচারের জন্য কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় অবস্থান করছে। তারা স্বর্ণগুলো গুড়িপাড়া থেকে বঙ্গবন্ধু হাইটেক পার্কের রাস্তা দিয়ে নদীপথে নৌকায় ভারতে নিয়ে যাবে।
খবর পেয়ে দুপুর ১২টায় মহানগর গোয়েন্দা শাখা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে একটি দল কাশিয়াডাঙ্গা থানার বশরী এলাকার শহর রক্ষা বাঁধে গোপনে অবস্থান নেয়। পরে দলটি তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাঁধের ওপর দিয়ে হেঁটে যেতে দেখেন। এর মধ্যে গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন কৌশলে পালিয়ে যান। তবে অপরজনকে আটক হয়। আটক ব্যক্তির কাছ থেকে একটি স্বর্ণের বার ও তিনটি স্বর্ণের বিস্কুট উদ্ধার হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১ ভরি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ওই স্বর্ণের বার ও স্বর্ণের বিস্কুটের কোনো বৈধ মালিকানার কাগজপত্র দেখাতে পারেননি। পলাতকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
১৯ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১ দিন আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১ দিন আগে