রাজশাহী প্রতিনিধি

রাজশাহী ওয়াসার নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ বন্ধ, নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের নিশ্চয়তা, দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ, নেসকোর প্রিপেইড মিটার বাতিলসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উত্তরাঞ্চলের বৃহৎ সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
আজ শনিবার বেলা ১০টা থেকে ঘণ্টাব্যাপী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যানারে কয়েকশ' মানুষ অংশ নেন।
মানববন্ধন কর্মসূচি থেকে বলা হয়, রাজশাহী ওয়াসা যে পানি নগরবাসীকে সরবরাহ করছে তা অত্যান্ত ঝুকিপূর্ণ। সম্প্রতি ওয়াসার পানিতে কলিফর্ম নামক ব্যাকটেরিয়া পাওয়া গেছে যা মানব দেহের জন্য চরম ঝুকিপূর্ণ ও ক্ষতিকর। অথচ পানির গুনগত মান বৃদ্ধি না করে অস্বভাবিক দাম বৃদ্ধি করা হয়েছে। ওয়াসার পানির দাম বৃদ্ধি আত্মঘাতি সিদ্ধান্ত দাবি করে অবিলম্বে সুপেয় পানি সরবরাহ ও পানির দাম সহনীয় পর্যায়ের রাখতে কঠোর হুশিয়ারি দেওয়া হয়। এ সময় গণশুনানী করে আগামী জানুয়ারির মধ্যে পানির দাম নির্ধারণে ওয়াসাকে আল্টিমেটাম দেওয়া হয়।
একই কর্মসূচি থেকে নেসকোর প্রতি হুশিয়ারি দিয়ে বলা হয়, বিদ্যুতের সেবার নামে মানুষের পকেট কাটার ছক কষে নেসকো বিদ্যুৎ গ্রাহকের অজান্তেই টাকা লুট করছে। মানববন্ধন কর্মসূচি থেকে নেসকোর প্রিপেইড মিটার বাতিল, ভৌতিক বিল আদায় বন্ধ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতসহ গ্রাহক হয়রানী বন্ধসহ নেসকোর অনিয়ম দুর্নীতি বন্ধের দাবি জানানো হয়। বক্তারা বলেন, গ্রাহকরা তাদের ইচ্ছেমত মিটার ব্যবহার করবে। এ ক্ষেত্রে নেসকোর অর্পিত কোনো মিটার গ্রাহকের ঘাড়ে চাপানো যাবে না।
বক্তারা বলেন, নেসকো মিটার রিডিং না করেই ইচ্ছেমত বিল তৈরি করছে। যা গ্রাহকের মারার ওপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে। যা রাজশাহীর গ্রাহকরা কখনো মেনে নিবে না। তাই অবিলম্বে গণশুনানী করে বিদ্যুতের মিটার ও বিদ্যুতের বিল যৌক্তিক পর্যায়ে আনার জোর দাবি করা হয়।
এদিকে, জনগণের আয়ের সঙ্গে সঙ্গতি রেখে খাদ্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আসছে, তার আগেই ভোগ্যপন্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। দ্রব্যমূল্য ও খাদ্যদ্রব্যে ভেজাল নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করার পাশাপাশি ভোক্তা অধিকার রক্ষার জোর দাবি জানানো হয়।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, পবার হড়গ্রাম ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, রাজশাহী সার্ভে ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাহমুদ হাসান, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আলহাজ্ব হারুনার রশিদ, প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রিয় কমিটির সদস্য আফজাল হোসেন, সিনিয়র সাংবাদিক মামুন-অর-রশিদ, ছাত্রনেতা জাহিদ হাসান, রাজশাহী মহিলা ওয়েব সভাপতি আনজুমা আরা পারভীন লিপি প্রমুখ।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
৯ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
২১ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে