শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে রাজশাহীতে কড়া নিরাপত্তা : আরএমপি কমিশনার

রাজশাহী ব্যুরো

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কোনো স্বার্থান্বেষী মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। আজ বৃহস্পতিবার দুপুরে আরএমপি সদর দপ্তরে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

পুলিশ কমিশনার বলেন, দুর্গাপূজা উপলক্ষে মহানগরীর বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে। এই আলোচনা থেকে সিদ্ধান্ত হয়েছে যে, পূজা উদযাপনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আরএমপির পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা মেনে দুর্গাপূজা পালন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সক্রিয় থাকবে।

তিনি আরও বলেন, পূজা মণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এর আওতায় গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে, যাতে যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম তদারকি করা সম্ভব হয়। ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে পুলিশের ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীরা পূজা মণ্ডপে অবাধে যাতায়াত করতে পারে।

আরএমপি কমিশনার বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তাদের কর্মীরাও মণ্ডপগুলোর নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। পুলিশ কমিশনার বিশেষভাবে উল্লেখ করেন যে, কেউ যেন কোনো ধরনের গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম। তিনি জানান, কোনো ধরনের জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য আরএমপি হটলাইন নম্বর (+৮৮০২৫৮৮৮০১৩৫১ এবং মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯) ২৪ ঘণ্টা খোলা থাকবে।

আগামী ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এবছর রাজশাহী মহানগরীতে ৯৬টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৪ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৬ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৭ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৮ ঘণ্টা আগে