রাজশাহী ব্যুরো

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের পালশা গ্রামে স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ব্যারিস্টার রেজাউল করিমের উদ্যোগে পালশা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই হাজার মানুষ ওই অনুষ্ঠানে অংশ নেন। সভাটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও রাতের অন্ধকারে হামলার ঘটনা ঘটে।
রাতের কয়েক ঘণ্টা পর পালশা প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত বিএনপি কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। তারা অফিসে রাখা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে। এছাড়া অফিসের চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্রও নষ্ট করা হয়।
নওপাড়া ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন অভিযোগ করেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও বিএনপির নামধারী কিছু লোক রাতের আঁধারে এই ভাঙচুর চালিয়েছে। ব্যারিস্টার রেজাউলের আয়োজনে বিপুল সমাগম দেখে প্রতিপক্ষরা ক্ষুব্ধ হয়ে হামলা করেছে।”
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম বলেন, “দুষ্কৃতকারীরা বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত বিচার দাবি করছি।”
ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুর মণ্ডল বলেন, “শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসীরা কখনো তাঁর ছবি ভাঙতে পারে না। যারা করেছে, তারা আওয়ামী লীগের দোসর। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।”
ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম রেজা বলেন, “এটি পরিকল্পিত হামলা। আওয়ামী লীগের সুবিধাভোগী এক শ্রেণির লোক এই ভাঙচুর ঘটিয়েছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
২ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২ দিন আগে
যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
৩ দিন আগে