টেলিস্কোপে দেখা যায়নি ‘শিংওয়ালা ধূমকেতু’, অব্যবস্থাপনায় চরম ক্ষোভ

রাজশাহী ব্যুরো

অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার আয়োজন করেছিল ‘শিংওয়ালা ধূমকেতু’ বা ‘ডেভিল কমেট’ দেখার। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তাদের টেলিস্কোপে এই ধমকেতু দেখা যায়নি। এদিকে রাজশাহীতে এই ধূমকেতু দেখানোর নামে হাজারো তরুণ-তরুণীকে ডেকে রীতিমতো অপমান করেছে বলে অভিযোগ করেছে দর্শনার্থীরা। অতিরিক্ত দর্শনার্থীর চাপ সামলাতে না পেরে দর্শনার্থীদের সঙ্গে আয়োজকরা খারাপ আচরণ করে তাদের ফিরিয়ে দিয়েছে।

মহাকাশ গবেষকদের ভাষায়, প্রায় ৭১ বছর পর পর ১২ পি/পন্স-ব্রুকস নামের এই ধূমকেতুটি দেখা যায়। জ্যোতির্বিজ্ঞানী ধূমকেতুটির নাম দিয়েছেন ‘শিংওয়ালা ধূমকেতু’ বা ‘ডেভিল কমেট’। জ্যোতির্বিজ্ঞানীরা জানান, রোববার সূর্যাস্তের সময় থেকে ঘণ্টাখানেক ধূমকেতুটি সূর্যের সবচেয়ে কাছে আকাশে অবস্থান করবে।

রোববার সন্ধ্যায় রাজশাহীতে টেলিস্কোপের মাধ্যমে বিরল এই ধূমকেতু দেখার আয়োজন করে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ধূমকেতু দেখাবে বলে কয়েকদিন ধরে প্রচারও চালায়।

বলা হয়, সন্ধ্যা সোয়া ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত রাজশাহীর পদ্মাপাড়ের টি-বাঁধে ধূমকেতু পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগ্রহী সবার জন্য ধূমকেতু পর্যবেক্ষণ ক্যাম্পটি উন্মুক্ত থাকবে। ধূমকেতু পর্যবেক্ষণের পাশাপাশি বৃহস্পতি গ্রহ এবং চাঁদ দেখার আয়োজনও থাকবে।

তাদের এই প্রচারণা দেখে প্রায় হাজার তিনেক তরুণ-তরুণী বিকেল থেকেই পদ্মার পাড়ে ভিড় জমান। মূহূর্তেই টি-বাঁধ এলাকায় হাজারো তরুণ-তরুণীর উপচেপড়া ভিড় দেখা যায়। কিন্তু তখন হঠাৎ করে নাম নিবন্ধন শুরু করে আয়োজকেরা। মাত্র ১০০ জন তরুণ ও ১০০ জন তরুণীকে নাম নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। অথচ নাম নিবন্ধন ছাড়া টেলিস্কোপে চোখ রাখা যাবে না তা আগে থেকে বলা হয়নি। আয়োজকেরা তাদের টেলিস্কোপ দিয়ে ধূমকেতুও দেখাতে পারেননি।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, আকাশে মেঘ থাকার কারণে ধূমকেতু দেখা যাচ্ছে না। অথচ রাজশাহীর আকাশ অনেকটাই মেঘমুক্ত। টানা তীব্র তাপদাহের কারণে মানুষ বৃষ্টির জন্য মুখিয়ে থাকলেও বৃষ্টি হচ্ছে না। আয়োজকেরা ধূমকেতু দেখাতে না পেরে শেষে শুধু চাঁদ দেখানো শুরু করে। একেকজন দর্শনার্থীকে চাঁদ দেখতে দুই-তিন সেকেন্ড টেলিস্কোপে চোখ রাখতে দেওয়া হয়। বৃহস্পতি গ্রহ দেখানোর কথা বলা হলেও তা কাউকেই দেখানো হয়নি।

তুমুল ভিড়ের মধ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মশহুরুল আমিনকে দর্শনার্থীদের কাউকে কাউকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে দেখা যায়। আয়োজকেরা বলেছিলেন, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পর্যবেক্ষণ ক্যাম্প চলবে। কিন্তু ১০ মিনিট আগেই টেলিস্কোপ গুটিয়ে নেওয়া হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন ধূমকেতু দেখতে আসা দর্শনার্থীরা।

শুধু এই ধূমকেতু দেখার জন্য রাজশাহী এসেছিলেন ঢাকার আদাবরের ফারুক হোসেন। টেলিস্কোপ গুটিয়ে নিতে দেখে তিনি আয়োজকদের বলেন, তাঁর বাড়ি ঢাকায়। তিনি একটি আইটি সেন্টারে চাকরি করেন। ধূমকেতু দেখার আয়োজনের কথা জেনে ছুটি নিয়ে রাজশাহী এসেছেন। কিন্তু ধূমকেতু, চাঁদ কিংবা বৃহস্পতির কিছুই দেখতে না পেয়ে ফারুক হোসেন ক্ষোভ প্রকাশ করেন।

রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের সভাপতি আহসান কবির লিটন বিষয়টি দেখতে পেয়ে ফারুককে শান্ত করেন। তিনি ফারুককে বলেন, ‘আপনি ঢাকা থেকে এসেছেন! চলেন আপনাকে চা খাওয়াই।’ তবে ফারুককে তিনি চা পান করাননি। টেলিস্কোপে চোখ রাখারও সুযোগ করে দেননি।

রাজশাহীর টিকাপাড়া এলাকা থেকে ধূমকেতু দেখতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন রায়হান নামের এক তরুণ। তিনি বলেন, ‘টেলিস্কোপে চোখ রাখতে এখানে এসে নাম নিবন্ধন করতে হবে এটা আয়োজকেরা আগে জানাননি। মাত্র ২০০ জনকে সুযোগ দেওয়া হবে সেটিও বলা হয়নি। এখানে কয়েক হাজার দর্শনার্থী এসেছে। আমার মতো বেশিরভাগই ফিরে গেল।’

রাজশাহীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোমা হাসান ধূমকেতুর বদলে চাঁদ দেখে বললেন, ‘এসেছিলাম পোলাও খেতে। সাদাভাত খেয়ে ফেরত যাচ্ছি। এরা বলেছিল, ধূমকেতু দেখাবে, কিন্তু দেখাল চাঁদ। বৃহস্পতিটাও দেখাল না। টেলিস্কোপে যে চাঁদ দেখলাম তার চেয়ে ভাল আমার মোবাইলেই দেখা যায়।’

পদ্মাপাড়ে ধূমকেতু দেখানোর জন্য কয়েক হাজার তরুণ-তরুণীকে জড়ো করলেও এ ধরনের অনুষ্ঠানের জন্য পুলিশকে আগে থেকে কিছু জানায়নি আয়োজকেরা। ফলে তুমুল ভিড় দেখে ছুটে আসেন একদল পুলিশ সদস্য।

তারা জানান, এ ধরনের আয়োজন করতে পুলিশের অনুমতি প্রয়োজন। আয়োজকেরা অনুমতি তো দূরের কথা; পুলিশকে অবহিত পর্যন্ত করেননি। এ নিয়ে পুলিশের সঙ্গেই হট্টগোলে জড়িয়ে পড়েন আয়োজকদের কয়েকজন স্বেচ্ছাসেবক।

আয়োজনে এ ধরনের বিশৃঙ্খলার বিষয়ে জানতে চাইলে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের সভাপতি আহসান কবির লিটন বলেন, ‘আসলে আমি নাটকের মানুষ। নাটকের আয়োজন করলে মানুষ দেখতে আসে না। এখানে একসঙ্গে এত মানুষ চলে আসবে সেটা বুঝতে পারিনি। তা না হলে আগে থেকেই বলে দেওয়া হতো যে মাত্র ২০০ জনকেই সুযোগ দেওয়া সম্ভব।’

তারপরেও তরুণ-তরুণীদের অ্যাস্ট্রোনমি নিয়ে আগ্রহ দেখে খুশি আহসান কবির লিটন। তিনি বলেন, ‘এই আগ্রহটা আমাদের কাছে ভাল লেগেছে। ভবিষ্যতে যখন আয়োজন করব, তখন সবকিছুই বিবেচনা করা হবে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৫ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৯ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

২০ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

২১ ঘণ্টা আগে