রাজশাহী ব্যুরো

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয় এএইচএম খায়রুজ্জামান লিটন ও তার মেয়ে ডা. আনিকা ফারিহা জামান অর্ণাকে নিয়ে অপপ্রচার ও মান-হানিকর বক্তব্য উপস্থাপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (০১ জুন) দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সংগঠনটির রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক রাশিক দত্ত এই জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, শনিবার দুপুরে রাশিক দত্ত নিজের ফেসবুক পেইজে ঢুকে দেখেন, অজ্ঞাতনামা ব্যক্তি ‘আওয়ামী লীগ মোহনপুর উপজেলা’ এবং ‘রাজশাহীর চাঁদাবাজ লিটন’ নামে দুইটি ভুয়া ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়জ্জামান লিটন এবং তার কন্যা রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণার সম্মানহানি ও তাদের রাজনৈতিক ক্ষতি সাধনের উদ্দেশ্যে মিথ্যা ও কাল্পনিক মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত না থাকায় আপাতত তিনি থানায় জিডি করেছেন।
ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে প্রয়োজন সাপেক্ষে মামলা দায়ের করা হবে বলেও জিডিতে উল্লেখ করা হয়।
জিডির বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘একটি জিডি হয়েছে। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১৭ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
২০ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১ দিন আগে