রাজশাহীতে অটোচালকের মরদেহ উদ্ধার, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন

রাজশাহী ব্যুরো

রাজশাহী নগরীতে অজ্ঞাত পরিচয়ের এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে বিভিন্ন স্থানে চাকু মারার চিহ্ন পাওয়া গেছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে নগরীর ভোলাবাড়ি স্কুল সংলগ্ন ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোদাগাড়ী উপজেলার কিছু মানুষজন আসামিদের সন্দেহজনক আচরণ পেয়ে আটকে রাখে জিজ্ঞাসাবাদ করেন। পরে তারা ওই অটো চালককে মারপিট করে মাটিতে পুঁতে রেখে যাওয়ার বিষয়টি স্বীকার করে। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এখনও ঘটনাস্থলে আছি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্তারিত জানাতে আমাদের কিছু সময় লাগবে। পরে বিস্তারিত জানানো হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১১ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৩ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৩ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৪ ঘণ্টা আগে