রাজশাহী ব্যুরো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আলতাফ হোসেন (৫৮) নামে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে হত্যার দায়ে নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। এসময় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার দুর্গাপুর মহল্লার ইসাহাক আলী (৬৫), মো. হাসান (৫২), মনি খাতুন (২৬), মুক্তা খাতুন (৩২), জাহিদ হাসান (২২), নাহিদ হাসান (২৫), দামকুড়া গ্রামের আবুল হাসনাত (৪০), আবদুল হালিম (২৮) এবং সেরাজুল ইসলাম মিয়া (৩০)।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, নিহত আলতাফ হোসেনের (৫৮) সাথে দীর্ঘদিন ধরে তার ভাই ইসহাক আলীর জমি নিয়ে বিরোধ ছিল। বিষয়টি নিয়ে গত বছরের ৩ মে উভয় পক্ষকে নিয়ে মীমাংসায় বসেছিলেন কাঁকনহাট পৌরসভার তৎকালীন মেয়র। পৌরসভা কার্যালয়ে বসে মেয়র মীমাংসা করতে ব্যর্থ হন। সেদিন ইসহাক আলী তার ছেলে, মেয়ে ও ভাড়াটিয়া লোকজন নিয়ে আলতাফ হোসেনের বাড়িতে হামলা চালাই। এ সময় আলতাফ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে তারা চলে যায়।
পরে স্বজনরা আলতাফ হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিনদিন পর ৬ মে তিনি মৃত্যু বরণ করেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়। পুলিশ তদন্ত করে দশজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এই মামলার দশ আসামির মধ্যে একজন আগেই মারা গেছেন। অন্য নয়জনকে সাজা দিলেন আদালত। এছাড়া একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অন্য একটি ধারায় আরও তিন বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
প্রসঙ্গত, নিহত আলতাফ হোসেন কাঁকনহাট পৌরসভার দুর্গাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। জমি নিয়ে ইসহাক আলীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে ২০২৩ সালের ৩ মে মারধরে আহত হন আলতাফ। পরে রামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৩ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৪ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৫ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৬ ঘণ্টা আগে