রাজশাহীতে অর্থ আত্মসাৎ-প্রতারণা মামলার ৩ আসামি ঢাকায় গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলার মূলহোতাসহ ৩ আসামিকে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। আজ শনিবার দুপুরে র‌্যাব-৫ সদর দপ্তরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে র‌্যাব-৫ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেশ্বর টোল প্লাজার মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের রাজশাহী নেওয়া হয়।

গ্রেপ্তাররা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওরা গ্রামের বজলু শেখের ছেলে নিজাম শেখ (৩৮), একই উপজেলার নুরুল্লাগঞ্জ গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলহাজ্ব হোসেন (৩৪) ও মাদারীপুরের রাজৈর উপজেলার কৃষ্ণদী এলাকার রমনী চন্দ্র পালের ছেলে আনন্দ চন্দ্র পাল (৪২)।

র‌্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, র‌্যাব-৫ সদর কোম্পানি রাজশাহী ও র‌্যাব-১০ ফরিদপুর এর একটি দল গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বর টোল প্লাজার মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে অভিযান চালায়। এ সময় রাজশাহীর বোয়ালিয়া থানার এজাহারনামীয় পলাতক আসামি একটি চিহ্নিত প্রতারক চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন পরস্পর যোগসাজসে দেশের বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে জনসাধারণের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও প্রতারণার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে রাজশাহীতে নিয়ে এসে তাদের বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৬ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৮ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২১ ঘণ্টা আগে