রাজশাহী ব্যুরো

রাজশাহীতে এক তরুণ-তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। ফেসবুক আইডি হ্যাক করে কেউ এসব ছবি ফাঁস করেছে বলে ওই অভিযোগ কলেজছাত্রের। সামাজিকভাবে তাদের হেয় করায় সংবাদ সম্মেলন করে বিচারের দাবি করেছেন তারা।
ভুক্তভোগী তরুণ রাজশাহী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। বুধবার (২২ মে) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলন করেন। এ সময় ভুক্তভোগী ওই তরুণী তার সঙ্গে ছিলেন।
তারা জানান, দুইজনের মধ্যে তিন বছরের প্রেমের সম্পর্ক। পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক আছে। গত ২০ মে একটি ফেসবুক আইডি থেকে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছাড়া হয়। এতে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
ভুক্তভোগী তরুণ জানান, প্রথম দফায় ছবি প্রকাশের পর তার মোবাইলে একটি কল আসে। অচেনা এক ব্যক্তি সমস্যার সমাধানে তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। যোগাযোগ না করলে আরও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে আইনগত সহায়তা পেতে গত ২১ মে নগরীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। সংবাদ সম্মেলনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, এটি একটি সাইবার অপরাধ। পুলিশের তথ্যপ্রযুক্তি বিভাগ জিডির তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১৭ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১৮ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
২১ ঘণ্টা আগে