তারেক রহমানের লিফলেট বিতরণে বাধা

রাজশাহী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণে বাধা ও বিতরণকারীদের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় রাজশাহীর তানোরে লিফলেট বিতারণকারীদের তিনটি গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।

এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন তানোর উপজেলা শাখা রাজশাহী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নগরীর একটি রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কার কাঠামো ও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফার বার্তা ওয়ার্ড, ইউনিয়ন, থানা, পাড়া, মহল্লাসহ সর্বস্তরের ও সর্ব শ্রেণির মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে বিভিন্নভাবে দেশজুড়ে কর্মসূচি চলমান রয়েছে। যার ধারাবাহিকতায় রাজশাহী ১ আসনের তানোর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের জন্য তানোর উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের সহযোগিতায় গোদাগাড়ী উপজেলার বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মো. সুলতানুল ইসলাম তারেক, গোদাগাড়ী উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে রবিবার বিকেলে তানোর উপজেলার কার্যালয়ের গেটে উপস্থিত হন। রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের নির্দেশে তার ভগ্নিপতি তানোর পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেনসহ ৮-১০ জন হামলা করে লিফলেট বিতরণে বাধা দেন। চারটি মাইক্রো বাসের সামনের দিকের কাচ ভেঙে দেওয়া হয়।

রাজশাহী ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মো. সুলতানুল ইসলাম তারেক আহত হন এবং তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

৫ আগস্টের পর থেকে মিজান, পুকুর দখল, ডিশ দখলসহ বিভিন্ন অপকর্ম চলমান রেখে তানোরে আওয়ামী লীগ কাদায় মিজানতন্ত্র কায়েম করার চেষ্টা করছে বলেও লিখিত বক্তব্যে বলা হয়।

এর প্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় কমিটি ও রাজশাহী জেলা বিএনপির নিকট এ হামলার নির্দেশদাতা হিসেবে ও হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কারের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন হুমায়ূন কবির বকুল, সিনিয়র সহসভাপতি ২৯ নম্বর বাধাইড় ইউনিয়ন বিএনপি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

৯ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

২১ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে