জুলাই আন্দোলনের পর প্রথম নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ২০: ১৯
শনিবার সকালে পাবনা সার্কিন হাউজে গার্ড অব অনার নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

নিজ জেলা পাবনায় সরকারি সফরে গেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পাবনায় এটি তার পঞ্চম সরকারি সফর। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম নিজ জেলায় গেলেন রাষ্ট্রপতি।

শনিবার (৮ নভেম্বর) সকালে হেলিকপ্টারে করে পাবনার উদ্দেশে রওয়ানা দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। সকাল ৯টা ৪০ মিনিটে তিনি পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে পাবনা সার্কিন হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি পাবনার আরিফপুর কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন। এরপর নিজ বাসভবনে কিছু সময় অবস্থান করে নিকটাত্মীয় ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাতে পাবনা সার্কিট হাউজেই অবস্থান করবেন তিনি।

দুই দিনের সফর শেষে রোববার ফের সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে ঢাকার পথে রওয়ানা হবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সফর ঘিরে জেলায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে প্রশাসনিক কার্যক্রম সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি পদের শপথ নেন সাহাবুদ্দিন। মাসখানেক পরে ১৫ মে প্রথমবার তিনি রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় সরকারি সফরে যান।

ওই বছরের ২৭ সেপ্টেম্বর ছাড়াও ২০২৪ সালের ১৬ জানুয়ারি ও ৯ জুন নিজ জেলায় গিয়েছিলেন তিনি। এবার পঞ্চমবারের মতো নিজ জেলায় সরকারি সফরে গেলেন রাষ্ট্রপতি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

১ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১ দিন আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

২ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

২ দিন আগে