রাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ২৬ অক্টোবর

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচিতদের গেজেট বুধবার (২২ অক্টোবর) রাতের মধ্যেই প্রকাশ করা হবে। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠান।

রাকসু ও সিনেট প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করাবেন রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। আর হল সংসদের প্রতিনিধিদের শপথ করাবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্টরা।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাকসুর কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান। তিনি বলেন, ‘রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, তাঁদের গেজেট বুধবার রাতের মধ্যেই প্রকাশ করা হবে। আগামী ২৬ অক্টোবর বিকেল সাড়ে চারটায় সিনেট ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।’

নির্বাচিত প্রতিনিধিদের জন্য বাজেট বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। সব খরচের হিসাব শেষে বাজেট নির্ধারণ করা হবে।’

এর আগে গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। এতে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) এবং ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

২ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

২ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

৩ দিন আগে