শেরপুরে আকস্মিক বন্যায় তিন জনের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আকস্মিক বন্যায় ভেসে গেছে শেরপুরের বিস্তীর্ণ অঞ্চল। ছবি—সংগৃহীত

শেরপুরে আকস্মিক বন্যায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নালিতাবাড়ী উপজেলায় বন্যার পানিতে ভেসে গিয়ে মারা যান তারা।

বন্যায় প্রাণ হারানো তিনজনের মধ্যে দুইজনের নাম পরিচয় জানা গেছে, তারা হলেন নালিতাবাড়ী উপজেলার খলিশাকুড়া গ্রামের ইদ্রিস আলী(৭৫), বাঘবেড় গ্রামের মানিক মিয়ার স্ত্রী অমিজা খাতুন (৪৫) অপর একজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

বাঘবের ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাবু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে আব্দুস সাবু জানান, সন্ধ্যা ৭টার দিকে অমিজা তার ছোট শিশুটিকে নিয়ে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হন। হঠাৎ প্রবল স্রোতের টানে ভেসে যান তিনি। তবে শিশুটি একটি উপড়ে যাওয়া গাছের শিকড় ধরতে পারায় বেঁচে যায়। স্থানীয়রা পরে তাকে উদ্ধার করেছে।

অপরদিকে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খলিসাকুড়া গারোবাজার থেকে বাড়ি ফেরার পথে পাহাড়ি ঢলে ভেসে যায় কৃষক ইদ্রিস আলী।

ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা পাহাড়ের ঢাল থেকে লোকজনকে সরিয়ে নিতে কাজ চালিয়ে যাচ্ছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সুনামগঞ্জে টানা বৃষ্টি-পাহাড়ি ঢলে ডুবছে ধান, বিপাকে হাওরাঞ্চলের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফসলরক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। কৃষকের চোখের সামনে পানির নিচে ডুবে যাচ্ছে পাকা ও আধাপাকা বোরো ধান। কষ্টে ফলানো বোরো ফসল রক্ষায় শেষ মুহূর্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাওরপাড়ের কৃষকরা।

২ দিন আগে

ভেসে যাচ্ছে কাটা ধান, কিশোরগঞ্জে হাওরের বুকে কৃষকের হাহাকার

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা থেকে শুরু হওয়া টানা ঝড়-বৃষ্টির কারণে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলার কৃষকরা বাড়ির আঙিনায় ও খলায় রাখা ধান নিরাপদ জায়গায় সরাতে পারেননি। বুধবার ভোরে দেখা যায়, অধিকাংশ খলায় রাখা ধান পানিতে ভেসে যাচ্ছে। অনেক কৃষকের ঘরে সারা রাত ধরে কান্নার শব্দ শোনা গেছে।

২ দিন আগে

রাজশাহীতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ

রাজশাহীর চারঘাটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় এ দম্পতিকে মারধরের ঘটনাও ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী আজ বুধবার দুপুরে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।

২ দিন আগে

চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডবে প্রায় ৬ কোটি টাকার ফসলহানি

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কলা, পেঁপে ও ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের দাবি, প্রায় ৫০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ কোটি টাকা। এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে তারা সরকারি সহায়তা চেয়েছেন।

৩ দিন আগে