মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত লোকজন। বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭টার এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্য্যনগর নামক স্থানে এলে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়ে। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জন মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম স্বপন বাড়ৈ (৪০)। বরিশালের উজিরপুর থানার নারকিলি গ্রামের নিরঞ্জন বাড়ৈর ছেলে। দুর্ঘটনার পরপরই হাইওয়েতে প্রায় আধ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ক্রেনের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় যুবক আবু বকর বলেন, সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে। আর বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। আহত হয়েছে অনেক যাত্রী।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। হাইওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৮ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
২১ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে