আমার এক নম্বর কাজ হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা : রাসিক মেয়র

রাজশাহী ব্যুরো
ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় হড়গ্রাম নতুনপাড়া সিটি বাইপাস সড়কের রেল ক্রসিংয়ে দুই লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফলক উন্মোচন এবং সুইচ চেপে পাইলিং এর কাজ শুরুর মাধ্যমে ফ্লাইওভার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

কাজের উদ্বোধন করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী শহরে মধ্য দিয়ে রেল লাইন বয়ে গেছে। শহরের মধ্যে রেলক্রসিং এ মৃত্যুঝুঁকি কমাতে এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে নগরীতে আরো ৫টি ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আজকে একটির নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। এটি নগরীর উন্নয়নের আরেকটি মাইলফলক।

তিনি আরো বলেন, রাস্তা, ড্রেন, পার্ক, বিনোদনকেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন হচ্ছে, আরো হবে। এখন আমার এক নম্বর কাজ হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। এ লক্ষ্যে দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে সিটি কর্পোরেশনের উদ্যোগে কম্পিউটারের বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। আগামীতে রাজশাহী কবে কম্পিউটার হাব।

মেয়র বলেন, গোদাগাড়ীর সুলতানগঞ্জে নৌবন্দর চালু হয়েছে। ভারতের মুর্শিদাবাদের মায়া হতে সুলতানগঞ্জ পর্যন্ত নৌপথে পণ্যবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। এটি আমার নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল। প্রথম পর্যায় বাস্তবায়ন হয়েছে। এবার রাজশাহী শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের পাশে রাজশাহী নৌবন্দর করা হবে। এতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, কর্মসংস্থান হবে। উন্নয়নের ধারাবাহিকতায় আগামী দিনে রাজশাহীর মানুষের মুখে হাসি ফুটবে। আমরা যে প্রশংসা অর্জন করেছি, এটি দিনে দিনে আরো বৃদ্ধি করতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী ও স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান প্রকৌশলী ও সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নুর ইসলাম তুষার।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় হড়গ্রাম নতুনপাড়া সিটি বাইপাস সড়কের রেল ক্রসিংয়ে দুই লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণে ব্যয় হবে ৭৬ কোটি ২৮ লাখ ৪৮ হাজার টাকা। ফ্লাইওভারের ধরন বক্স গার্ডার, আরসিসি (কাস্ট ইন সিটু)।

ফ্লাইওভারটির মোট দৈর্ঘ্য হবে ৭৭৫ মিটার। ফ্লাইওভারের মূল কাঠামোর দৈর্ঘ্য ৪৮৫ মিটার। ভায়া ডাক (পূর্ব) ১৪৫ মিটার এবং ভায়া ডাক (পশ্চিম) ১৪৫ মিটার। ফ্লাইওভারে ৩০ মিটার ও ২৫ মিটারের ১৮টি স্প্যান থাকবে, পিলার থাকবে ১৭টি, এ্যাবার্টমেন্ট ২টি, মোট পাইলের সংখ্যা ৯৭টি। পাইলের গভীরতা হবে ৩৬ থেকে ৪৬ মিটার। ফ্লাইওভার নির্মাণ কাজ বাস্তবায়নের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

২১ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে