গাজীপুর প্রতিনিধি

নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবস্থিত এস এম ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— কারখানাটির শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
দগ্ধ শ্রমিক আল আমিন জানান, সকালে কারখানাটির নিচতলার বয়লার রুমে তারা কাজ করছিলেন। সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে একটি বিকট বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এতে তারা ছয়জন দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ শিল্পনগরী থেকে দগ্ধ অবস্থায় ছয় জনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে এ বিষয়টি এখনই বলতে পারছি না, ড্রেসিং চলছে।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, তিনি এমএস ডাই অ্যান্ড প্রিন্টিং লিমিটেড নামে একটি কারখানায় সকালে দুর্ঘটনার খবর শুনেছেন। তবে কারখানা কর্তৃপক্ষ পুলিশকে জানায়নি। খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
২ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২ দিন আগে
যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
৩ দিন আগে