রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক

রাজশাহী ব্যুরো

বাস শ্রমিকদের দুই পক্ষের মারামারির জেরে বন্ধ হওয়া রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে যাত্রীবাহী বাস অবশেষ দুই দিন পর চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বুধবার দুপুর ২টা থেকে এই রুটে বাস চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি।

এর আগে গত সোমবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। গত রবিবার (২৭ অক্টোবর) রাজশাহীর তিনজন চালককে চাঁপাইয়ে মারধরের অভিযোগে এই রুটে বাস চলাচল করা হয়েছিল। মারধরে হানিফ কেটিসি’র চালক সেলিম (৪০), ন্যাশনাল ট্রাভেলসের চালক লিটন (৪৫) ও হানিফ পরিবহনের শামীম (৪৮) আহত হয়। পরে তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। মূলত এই মারধরের ঘটনায় এই দুই জেলার মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, আমরা গত সোমবার (২৮ অক্টোবর) সমস্যার সমাধানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের বাস শ্রমিকদের সঙ্গে বসার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা সমস্যার সমাধানের লক্ষ্যে সাড়া দেয়নি। পরে তারা বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় আমাদের সঙ্গে বসতে রাজি হয়। এরই ধারাবাকিতায় দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরের বসে বিষয়টি মিমাংসা হয়। এরপর দুপুর ২টা থেকে এই রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরো বলেন, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ যে বাসের টিকিট কাউন্টারগুলো রয়েছে তাদেরকে সমস্যা সমাধানের বিষয়টি ফোনে জানানো হয়েছে। তারা টিকিট বিক্রি শুরু করেছেন।

উল্লেখ্য, বাসে ভাড়া দেওয়া নিয়ে বাকবিতণ্ডা ও পরবর্তীতে মারধরের জেরে বাস বন্ধের এই ঘটনা ঘটে। এই ঘটনায় মাসুদ পরিবহনের চালক ও সুপারভাইজার গত ২৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে বাস শ্রমিকদের হাতে আহত হন। পরদিন মারধরের শিকার হন হানিফ কেটিসি চালক সেলিম (৪০), ন্যাশনাল ট্রাভেলসের চালক লিটন (৪৫) ও হানিফ পরিবহনের শামীম (৪৮)। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাল্টাপাল্টি মারধরের এই ঘটনায় সোমবার ভোর থেকে বাস চলাচল বন্ধ ছিল। এতে উভয় জেলার যাত্রীরা পড়েছিলেন চরম ভোগান্তিতে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১০ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১২ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৩ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৪ ঘণ্টা আগে