রাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ

রাজশাহী ব্যুরো

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা আজ রবিবার (২৬ অক্টোবর) শপথ নিয়েছেন। বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এ শপথ অনুষ্ঠানে উপাচার্য ও রাকসু সভাপতি অধ্যাপক সালেহ হাসান নকীব নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণ শেষে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরবি বিভাগের শিক্ষার্থী যোবায়ের। এরপর কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিদের শপথ পাঠ করান উপাচার্য অধ্যাপক নকীব। শপথ শেষে তিনি নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন, অধ্যাপক ফরিদ উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম।

পরে বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষরা।

শপথ অনুষ্ঠানে রাকসু কোষাধ্যক্ষ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল হান্নান। তিনি বলেন, “বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন ৩৫ বছর পর সফলভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে। আমি বিশ্বাস করি, নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখবেন।”

গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত রাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ, এবং সাধারণ সম্পাদক (জিএস) হন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার।

রাকসুর মোট ২৩টি পদের মধ্যে ২০টি পদে জয়ী হয়েছেন ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

২ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

২ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

৩ দিন আগে