খান সুজন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছেন। এ সময় ট্রাকের ৫ জন আরোহী গুরুতর আহত হন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হাফিজুল (৪৫) ও শহিদুলের (৪৬) বাড়ি সিরাজগঞ্জ। আহতরা হলেন একই এলাকার খোরশেদ (৪৫), বাহাদুর (৪৫), ইমরান (২৪), সায়েম (৪০) ও টাঙ্গাইলের হৃদয় (২০)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আকলিমা রওশন বলেন, হাসপাতালে আসার পর দুজন মারা যান। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
স্থানীয়রা জানান, ঢাকাগামী মাছভর্তি ট্রাকটি ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলে পিছনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালকসহ সাতজন আহত হন। ৎ
ট্রাকের চালক ইমরান দাবি করেন, চাকা পাংচার হলে গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।ৎ
হাঁসাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর রাশেদুল ইসলাম বলেন, লাশ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মাছের ট্রাকটি সড়ক থেকে রেকার দিয়ে সরানো হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৮ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
২১ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে