গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গুলিতে নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে কামরুল আহসান সাধন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (২৫ মে) দিবাগত রাতে মধ্য বাড্ডার গুদারাঘাট ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত কামরুল আহসান গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে মধ্য বাড্ডার কামরুল আহসান সাধনকে গুলি করে দুর্বৃত্তরা। কে বা কারা এটি করেছে আমরা এখনো সেটি জানি না। এই বিষয়ে খোঁজ নিতে আমাদের ফোর্স কাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের ভাগনিজামাই ইসমাইল হোসেন জানান, দুজন শ্যুটার এলোপাতাড়ি গুলি ছুড়েছে।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মরদেহের সঙ্গে থাকা ওই স্বজন গণমাধ্যমকে জানান, গুদারাঘাট ৪নং রোডের সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কামরুল আহসান সাধন। সেখানে বিএনপি নেতা কাইয়ুমের ভাগিনা কামরুল ও আরও কয়েকজন ছিলেন। এর মাঝে হঠাৎ দুজন এসে এলোপাতাড়ি গুলি করে। দুজনই মাস্ক পড়া ছিলেন। গুলিতে সাধন ঘটনাস্থলেই পড়ে যান। এরপর ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যান সন্ত্রাসীরা।

ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সাধনকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকের ডানে-বামে, পিঠে, ও ঘাড়ে গুলি লেগেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জামিনের পর কারামুক্ত বিদিশা

কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিদিশার জামিনের সব কাগজপত্র কারাগারে আসার পর যাচাই-বাছাই করা হয়েছে। সব নথিপত্র ঠিকঠাক থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

২১ ঘণ্টা আগে

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একটি মামলায় হাফিজুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২১ ঘণ্টা আগে

বিটিসিএল কার্যালয়ে ‘চোর সন্দেহে’ আনসারদের পিটুনিতে তরুণের মৃত্যু

বিটিসিএলের ওই কার্যালয়ের অফিস সহকারী মো. সাইফুল বলেন, সকালে তিনজন যুবক বিটিসিএল অফিসের দেয়াল টপকে ‘চুরির উদ্দেশ্যে’ ভেতরে প্রবেশ করে। এ সময় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা টের পেয়ে তাদের ধাওয়া করেন। এতে দুজন পালিয়ে যেতে পারলেও একজন ধরা পড়ে।

১ দিন আগে

জমি নিয়ে বিরোধ— বোনকে পিটিয়ে হত্যার অভিযোগ ৩ ভাইয়ের বিরুদ্ধে

জয়পুরহাট সদর উপজেলায় পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইয়ের বিরুদ্ধে বোনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সাত দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে বিলকিস বানু (৫০) মারা যান।

২ দিন আগে
Advertisement