প্রতিবেদক, রাজনীতি ডটকম

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ও শেষ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ৬০টি উপজেলায় বিরতিহীনভাবে চলবে এই ভোটগ্রহণ।
অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা হয়েছে ১৭৫ প্লাটুন বিজিবি সদস্য।
চতুর্থ ধাপের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়েছিল ৫৫ উপজেলার। কিন্তু নানা কারণে আজ ভোট হবে ৬০ উপজেলায়। নির্বাচন কমিশন জানিয়েছে, এ ধাপে ৬ উপজেলায় ইভিএমে, বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোট হবে। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী দেওয়া হচ্ছে।
ঘূর্ণিঝড়ের রেমালের কারণে তৃতীয় ধাপে স্থগিত হওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদেরও ভোট হবে চতুর্থ ধাপে। নির্বাচন উপলক্ষে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) অন্যান্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি জানিয়েছে, এই ধাপে মোট ৭২১ জন প্রার্থী রয়েছেন। কেন্দ্র রয়েছে ৫ হাজার ১৪৪টি। মোট ভোটার ১ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ জন। সাধারণ কেন্দ্রে ১৭ জন এবং ঝুকিপূর্ণ কেন্দ্রে ১৮ থেকে ১৯ জন আইনশৃঙ্খলার সদস্য মোতায়েন থাকবে।
এদিকে, এই ধাপে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচনী এলাকায় ১৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু দ্য সিভিল পাওয়ার-এর আওতায় ৩ জুন থেকে ৭ জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
প্রথম ধাপের ১৩৯ উপজেলায় ভোট হয়েছে গত ৮ মে। এসব উপজেলায় গড়ে প্রায় ৩৬ শতাংশ ভোট পড়ে। ২১ মে দ্বিতীয় ধাপে ভোট পড়ে ৩৮ শতাংশ। ২৯ মে তৃতীয় ধাপে ভোট পড়ে ৩৬ শতাংশ। এদিকে, ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত থাকা ২০ উপজেলায় ভোট হবে আগামী ৯ মে।
তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন। তবে ঘূর্ণিঝড় রেমাল ও মামলাজনিত কারণে এসব উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এসব উপজেলার মধ্যে ২০ উপজেলায় ভোট হবে আগামী ৯ জুন।

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১৭ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
২০ ঘণ্টা আগে
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১ দিন আগে