রাজশাহীতে ভুয়া সিআইডি অফিসার গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর কোর্ট বুলনপুর ঢালুর মোড় এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার যুবকের নাম কাওসার হোসেন তমাল (২৫)। তিনি রাজশাহী নগরীর কর্ণহার থানার দারুশা গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ভবানীনগর এলাকার বাসিন্দা নাসরিন জাহান (২৫) গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাওসার হোসেন নামের ওই যুবকের সঙ্গে পরিচিত হন। পরদিন শুক্রবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে রাজশাহী চিড়িয়াখানার গেটের সামনে তাদের সাক্ষাৎ হয়। এ সময় অভিযুক্ত নিজেকে “সিআইডির এসআই” পরিচয় দিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা করেন। ওই সময় নাসরিন জাহানের খালাতো বোন মাকামুম মাহমুদা দ্যুতিও সেখানে উপস্থিত ছিলেন।

পরবর্তীতে তারা কোর্ট বুলনপুর ঢালুর মোড়ে একটি চায়ের দোকানে বসে কথাবার্তা বলার সময় অভিযুক্তের কথাবার্তা ও আচরণে সন্দেহ সৃষ্টি হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত আবারও নিজেকে সিআইডির এসআই এবং ৪৯তম বিসিএস ক্যাডার বলে দাবি করেন।

তবে বাদী ও স্থানীয়দের চাপের মুখে একপর্যায়ে অভিযুক্ত নিজের ভুয়া পরিচয়ের বিষয়টি স্বীকার করেন। এরপর ভুক্তভোগী নাসরিন জাহান সাক্ষী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর রাজপাড়া থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত কাওসার হোসেন তমালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পরে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৫ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২১ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে
Advertisement