প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) ভোরে কামারপাড়ার ১০ নম্বর সেক্টর কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— রুবেল (৩০), তার স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতে ভাগনি আয়েশা (১৯) ও আবুল কালাম রুবেল (৩৫)।
দগ্ধ রুবেল মোটরসাইকেল রাইড শেয়ারিংকে জীবিকা হিসেবে নিয়েছেন। রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাই প্রবাসী। কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলায়।
এনায়েতের ভাগনে সাজেদ মাতব্বর জানান, ওই ভবনের চতুর্থ তলায় থাকেন তারা, দ্বিতীয় তলায় থাকেন রুবেল-সোনিয়া দম্পতি। এনায়েত পরিবার নিয়ে বেড়াতে এসেছিলেন চাচাতো ভাই রুবেলের বাসায়।
সাজেদ বলেন, ভোরে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনে বের হয়ে দেখি, দুই তলায় বিস্ফোরণ হয়েছে। বিল্ডিংয়ের নিচ তলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে গেছে। দুই তলায় থাকা ১০ জনই আগুনে পুড়ে গেছে।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিক বলেন, সম্ভবত রাতে কোনোভাবে গ্যাসের পাইপ থেকে লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে যায়। ভোরে আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস এসেছে। কাজ করছে। তারা তদন্ত করে জানালে সঠিকভাবে বিস্ফোরণের কারণ বলা যাবে।
এ বিষয়ে তাৎক্ষণিকবাবে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, আমাদের এখানে ১০ জন রোগী এসেছে, তাদের সবারই শরীর দগ্ধ হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধদের মধ্যে সোনিয়ার শরীরের শতভাগ, মো. রুবেলের শরীরের ৩২ শতাংশ, রোজার ১৮ শতাংশ, মো. হাবিবের ১৯ শতাংশ, রিয়া আক্তারের ৩২ শতাংশ, এনায়েতের ৪৫ শতাংশ, দোলানা খাতুনের ১৪ শতাংশ, জোনায়েদের ২৪ শতাংশ, আয়েশা আক্তারের ১২ শতাংশ ও আবুল কালাম রুবেলের শরীরের সাত শতাংশ দগ্ধ হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ডা. শাওন।

মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের কৃষক জপন দেবনাথ আক্ষেপ করে বলেন, ‘ফুরদিঘা, বেহারকোনা আর কাশিদ্দাপুর হাওরে তিন খানি খেত করছিলাম। বাপ-পুতে মেঘ-বৃষ্টির মধ্যে দেড় খানি খেত কাটছি। বাকিটা পানির নিচে গেছে। এখন এই ধান বেপারিও নেয় না, সরকারও নেয় না। পুত লইয়া কী খামু?’
৪ ঘণ্টা আগে
তিনি জানান, প্রথমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রথম যে ইজারা বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে সারুলিয়া ছিল। পরে যখন তারা আন্তঃমন্ত্রণালয়ের কাগজপত্র দেখিয়েছে তখন সংশোধিত ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে এই হাটটি বাদ দেওয়া হয়। ফলে এবার ১১টি স্থানে পশুর হাট বসছে।
২০ ঘণ্টা আগে
চলতি মৌসুমে রাজশাহীতে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মে থেকেই গাছ থেকে আম নামাতে পারবেন চাষি ও ব্যবসায়ীরা। ওই দিন থেকে গুটি জাতের আম বাজারে আনা যাবে। এরপর ধাপে ধাপে জেলার বিভিন্ন জনপ্রিয় ও সুস্বাদু আম সংগ্রহের সময় নির্ধা
২১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে বাগচালা এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ে একদল চোর গরু চুরির চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। উত্তেজিত
১ দিন আগে