বাগেরহাট প্রতিনিধি

ঈদের ছুটির সুযোগ নিয়ে বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটের (ম্যাটস) আবাসিক ছাত্রী নিবাসে গণচুরির ঘটনা ঘটেছে। চোরের দল নিচতলার গ্রিল কেটে ভবনে প্রবেশ করে কমপক্ষে ১৫টি রুমের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে।
শহরের মুণিগঞ্জ এলাকায় অবস্থিত চারতলা এই ছাত্রী নিবাসে তিন শতাধিক শিক্ষার্থী থাকেন। সরেজমিনে দেখা গেছে, প্রথম থেকে চতুর্থ তলার অন্তত ১৫টি কক্ষের তালা ভাঙা, ভেতরে সবকিছু তছনছ করে রাখা হয়েছে। চোরের দল কক্ষগুলো থেকে নগদ অর্থ, জামাকাপড়, স্বর্ণালংকার, ব্রডব্যান্ড রাউটার, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।
ছাত্রী নিবাসের সভাপতি নাইমা ইসলাম রাজনীতি ডটকমকে বলেন, ঈদের ছুটিতে শিক্ষার্থীরা বাড়িতে চলে যাওয়ায় হলটি ফাঁকা ছিল। এই সুযোগে চোরের দল নিচতলার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ধারাবাহিকভাবে বিভিন্ন কক্ষে লুটপাট চালায়। বাড়িতে বসে ফোনে চুরির খবর পেয়ে তিনি বিষয়টি ম্যাটস কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান।
ম্যাটসের আবাসিক ছাত্র নিবাসের শিক্ষার্থী তন্ময় দাস জয় ও অন্তর শীল জানান, পরপর তিন দিনে এই চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা। প্রথম দিন নিচতলার তিনটি কক্ষে চুরি হয়, পরের দুই দিন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলাতেও চুরি সংঘটিত হয়।
তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনবল সংকট ও নৈশপ্রহরীর অভাবে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় চোরেরা সহজেই প্রবেশের সুযোগ পেয়েছে। ছাত্রী নিবাসের কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।
বাগেরহাট সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরের দল নিচতলার গ্রিল কেটে ভবনে প্রবেশ করেছে বলে অভিযোগ পেয়েছি। চুরি হওয়া মালামালের তালিকা সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৬ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৬ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে