প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঝড়-বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি প্রত্যাশার চেয়ে কিছুটা কম হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১২টা পর্যন্ত প্রথম ধাপের উপজেলা নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘অনেক জায়গাতেই আকাশ মেঘাচ্ছন্ন, সকাল বেলাতে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, চরাঞ্চলে ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল সে কারণে ভোটারদের উপস্থিতি দুপুর পর্যন্ত আমরা যেভাবে প্রত্যাশা করেছি তার চেয়ে হয়তো বা কিছুটা কম হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা তথ্য বিশ্লেষণ করে দেখেছি, অঞ্চলভিত্তিক গড়ে ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে দুপুর ১২টা পর্যন্ত। প্রকৃত সংখ্যা আমরা আরও পরে পাব।’
কোথাও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি জানিয়ে জাহাংগীর বলেন, ‘দুএকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছে। আমাদের খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একটি ভোটকেন্দ্রের বাইরে গণ্ডগোল হওয়ায় ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া কোথাও ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ হয়নি।’
তিনি আরও জানান, ‘বগুড়া জেলার একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে ভোট প্রদানে সহায়তা করার দায়ে একজন প্রিসাইডিং অফিসারকে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। দুএকটি জায়গায় কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি, তবে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
ইসি সচিব বলেন, ‘অনেক জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন, সকালে বৃষ্টিও হয়েছে। চরাঞ্চলের কিছু কিছু জায়গায় ঝড়ের কারণে রাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, এই কারণে ভোটারদের উপস্থিতি দুপুর পর্যন্ত আমরা যেভাবে প্রত্যাশা করেছি তার চেয়ে হয়তো কিছুটা কম হয়েছে।’
দিনের শেষ ভাগে ভোটার উপস্থিতি বাড়বে—আশাবাদ ব্যক্ত করে কমিশন সচিব বলেন, ‘ভোটগ্রহণ বিকেল ৪টার পর্যন্ত চলবে এবং বাংলাদেশে যে ভোট প্রদানের হার আমরা সব সময় দেখি, দুপুর ২টার পরে ভোট প্রদানের হার বেড়ে যায়। যারা মাঠে কাজ করেন তারা বিকেলের দিকে আসেন। আমরা বিকেল ৫টার দিকে মোটামুটি জানানো যাবে।’
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে কোথাও কোনো সমস্যা হয়নি বলেও জানান তিনি।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৫ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১৮ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১৯ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
২১ ঘণ্টা আগে