প্রতিবেদক, রাজনীতি ডটকম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ১৩৯ উপজেলায় ঝড়ো হাওয়া, বৃষ্টির মধ্যে পথম চার ঘণ্টায় গড়ে ১৫-২০% ভোট পড়েছে বলে ধারণা করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, দিনের প্রথম ভাগে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরের পর ভোটার বাড়ছে।
বুধবার সকাল ৮টা থেকে দেশের ১৩৯ উপজেলায় ভোট শুরু হয়; চলবে বিকাল ৪টা পর্যন্ত। এরমধ্যে ২২টিতে ইভিএমে ভোট হচ্ছে; বাকিগুলোয় ব্যালট পেপারে।
কেন্দ্রীয়ভাবে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে ভোটের পরিস্থিতি তদারকি করছে আইন শৃঙ্খলা মনিটরিং সেল।
বেলা ১টার দিকে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এসে ইসি সচিব বলেন, গড়ে কত শতাংশ ভোট পড়েছে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব না হলেও আমরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখেছি, গড়ে অঞ্চলভিত্তিক ১৫% থেকে ২০% ভোট কাস্ট হয়েছে বেলা ১২টা পর্যন্ত।
তিনি বলেন, সকাল ১০টায় ও বেলা ১২টায় মাঠ পর্যায়ের তথ্য নেওয়া হয়েছে। একেক জেলায় একেক রকম ভোটের হার। প্রিসাইডিং অফিসার এ সময়ে যে তথ্য অ্যাপে আপলোড দিয়েছেন, তার ভিত্তিতে প্রাথমিক হারটা জানানো হল। সঠিক হার পরে জানানো সম্ভব হবে।
দুপুর পর্যন্ত ভোটের পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ ছিল জানিয়ে ইসি সচিব বলেন, শুধু খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার একটি কেন্দ্রের ভোট বন্ধ রয়েছে। বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা হলেও কোনো ধরনের বড় গোলযোগ, সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় ও জনগণের স্বতস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণের মাধ্যমে দুপুর ১২টা পর্যন্ত বলতে পারি-ভোট নির্বিঘ্নে চলমান রয়েছে।
ভোটার উপস্থিতি তুলনামূলক কম হওয়ার বিষয়ে সচিব বলেন, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন, চরাঞ্চলে বৃষ্টি হয়েছে; রাতে কিছু জায়গায় ঝড়ো হাওয়া ও সকালে বৃষ্টি হওয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা যেরকম প্রত্যাশা করেছি, তার চেয়ে হয়ত ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে। বাংলাদেশে আমরা দেখেছি দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটার উপস্থিতি বাড়ে, ভোটের হার বেড়ে যায়। কারণ যারা মাঠে কাজ করে, তারা বিকালে ভোট দিতে আসে। ভোট শেষে একটা চিত্র দিতে পারব- ভোটের হার কেমন।
ব্যালটের পাশাপাশি ইভিএমে কোনো ধরনের ত্রুটি ছাড়াই ভোট হচ্ছে বলে জানান সচিব। তিনি বলেন, আমাদের কর্মীরা রাত ২টা পর্যন্ত কাজ করেছে। ইভিএম নিয়ে কোথাও ঝামেলা হয়নি। যথাসময়ে ভোট শুরু হয়েছে।
বড় ধরনের গোলযোগ কোথাও ঘটেনি জানিয়ে ইসি সচিব বলেন, দুয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে, আইন শৃঙ্খলাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, কঠোর ব্যবস্থা নিয়েছে। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার একটি কেন্দ্রের বাইরে গোলযোগের কারণে কেন্দ্রের ভোট বন্ধ করা হয়। এর বাইরে কোথাও ভোট বন্ধ করা হয়নি। বগুড়া জেলার একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে ভোট দিতে সহয়তা করায় একজন প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আরও দুয়েকটি জায়গায় কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ইউএনও গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। মাদারীপুরেও কেন্দ্রের বাইরে ঝামেলা হয়েছে, দকে ভোট নিতে বাধা হয়নি।
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের প্রথম দুই ঘণ্টায় ভোটার উপস্থিতি ছিল কম। এ সময়ে ৭-৮ শতাংশ ভোট পড়েছে। তবে এ সময়ের মধ্যে কোথাও কোনো গোলযোগের খবর পায়নি নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৫ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১৮ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১৯ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
২১ ঘণ্টা আগে