গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা- ওই এলাকার হেলাল উদ্দিন মাস্টারের স্ত্রী শিরিনা খাতুন (৫৫) ও ছেলে ইশতিয়াক আহমেদ শিমুল (২২)।

বারবারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম জানান, সকালের দিকে গফরগাঁওয়ে বৃষ্টি হয়েছিল। ওই বৃষ্টিতে একটি পুকুরের সেচ মটর বিদ্যুতায়িত হয়ে যায়। দুপুরে শিমুল সেই মটরটি চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। এ সময় টের পেয়ে মা শিরিনা আক্তার ছেলেকে বাঁচাতে গেলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জেনে জানানো হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১০ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে