ধর্ষণের অভিযোগে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ জুন ২০২৪, ১৪: ২৬

কুমিল্লার চান্দিনায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তানভীর আহমেদ (৩২) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার (৫ জুন) সকালে যুবলীগ নেতা তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, গতকাল দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানভীর আহমেদ ভুঁইয়া গনিপুর গ্রামের বাসিন্দা ও বাড়েরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

অন্তঃসত্ত্বা গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তানভীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। সে সময় আমার স্বামীর সঙ্গে তানভীরের ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। পরে তানভীরকে পেটানোর পর অচেতন ও একপর্যায়ে মারা যায়।’

বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভুঁইয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে হত্যাকাণ্ডটি সন্দেহজনক। ঘটনাস্থল ঘনবসতিপূর্ণ, কিন্তু এত বড় ঘটনার বিষয়ে বাড়ির আশপাশের মানুষ কিছুই জানে না। তারা মুখ খুলছে না।’

নিহত তানভীরের মা নিলুফা বেগম দাবি করে বলেন, ‘আমারে ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই নারীর অভিযোগ সত্য নয়। আমি হত্যার বিচার চাই।’

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দত্ত বলেন, ‘তানভীরের শরীরে আঘাতের চিহ্ন আছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত নয়। জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামীকে থানায় আনা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১১ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে