ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মো. আতাউর রহমান (৪১) নামে এক সাংবাদিককে কুপিয়ে জখম করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় মো. রুহুল আমিন রিপন (৪০) নামে অপর সাংবাদিককে মারধর করে তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ ঘটনা ঘটে।
আহত আতাউর রহমান ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের দুইবারের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি। আর রুহুল আমিন রিপন স্থানীয় পত্রিকার প্রতিনিধি।
আহত আতাউর রহমান বলেন, কোটা আন্দোলনকারীরা কর্মসূচি শেষ করে চলে গেলে আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। এসময় সহকর্মী রুহুল আমিন রিপনের মোটরসাইকেলে চড়ে আমি প্রেসক্লাবে যাচ্ছিলাম। পথে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রফিকুল ইসলাম রবি আমাদের পথরোধ করে গাড়ি আটকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এমন সময় পেছন থেকে তার এক কর্মী আমাকে দা’ দিয়ে কোপ দেন। তারা রিপনের মোটরসাইকেল কোপান ও ভাঙচুর করে তাকেও মারধর করেন। পরে তাদের সঙ্গে থাকা নেতাকর্মীরা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আমার মাথায় তিনটি সেলাই দেন এবং রিপনকে প্রাথমিক চিকিৎসা দেন।
আতাউর আরও বলেন, কেন আমাদের ওরপর হামলা করা হয়েছে, তা জানা নেই। বিষয়টি থানায় এখনো জানানো হয়নি। তবে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সহকর্মীদের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বলেন, সাংবাদিককে কোপানোর ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১০ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে