সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে তামিম ইসলাম নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ তামিম জেলার ধর্মপাশা উপজেলার গলুয়া গ্রামের মুজিবুর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপাশা থেকে ‘মা-বাবার দোয়া’ নামের একটি স্থানীয় হাউসবোটে প্রায় ৬০ জন পর্যটক টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসেন। তারা টাঙ্গুয়ার হাওর ও শহিদ সিরাজ লেক (নীলাদ্রি) ঘুরে দেখেন। দুপুরে ট্যাকেরঘাট এলাকা থেকে ফেরার পথে হাউসবোটটি পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় পৌঁছালে তামিম ইসলাম হাউসবোট থেকে পানিতে পড়ে যান। সঙ্গে থাকা পর্যটকসহ স্থানীয়দের দীর্ঘ সময় চেষ্টার পরও তামিমের সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারে সুনামগঞ্জ থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ কিশোরকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।
রাজনীতি/এসআই

নড়াইল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট ১১৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে বর্তমানে চালু আছে ৯০টি। বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে বাকি ২৮টির মধ্যে কিছু সিলগালা করা হয়েছে, আর কিছু প্রতিষ্ঠান নিজেরাই কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
২০ ঘণ্টা আগে
শুক্রবার (৭ আগস্ট) সকালে গফরগাঁও ও হোসেনপুর উপজেলার সীমানায় ব্রহ্মপুত্র নদের মধ্যে বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা অবস্থায় স্বজনরা মরদেহটির সন্ধান পান। নিহত সাইফুল ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
২১ ঘণ্টা আগে
দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেট ও বগুড়ায় দু’টি বড় দুর্ঘটনার পাশাপাশি আগের রাতে ঝিনাইদহে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়।
১ দিন আগে
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, বাসচাপায় দুর্ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারিয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও একজনের।
১ দিন আগে